বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতের পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দওয়া হয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের পক্ষ থেকে। এবারে ওই পথেই এগোচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও।
টি-২০ বিশ্বকাপ
কোভিড পরিস্থিতিতে ভারতের মাটিতে অক্টোবরে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত নিতে আইসিসি-র কাছে এক মাস সময় চেয়েছিল বিসিসিআই। মঙ্গলবার (০১ জুন) আইসিসি-র এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে ২০২১ টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের জন্য ভারতকে ২৮ জিন পর্যন্ত সময়সীমা দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
চলতি বছরের শেষেই ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা চিন্তা বাড়ালেও সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার জন্য সে দেশের ক্রিকেটারদের ভিসা যাতে দ্রুত নিশ্চিত করা হয়, তার জন্য বিসিসিআইয়ের কাছে লিখিত আশ্বাস চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারনে অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে, করবে-না, এ নিয়ে সিদ্বান্তহীনতায় দুলছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গেল দু’মাসে তিনবার বৈঠক করেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি।