লালমনিরহাটের কাকিনা-মহিপুর সড়কে মোটরসাইকেলে টিকটক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও একজন একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টায় গঙ্গাচড়া শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
ট্রাকের ধাক্কা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ যাত্রী। শুক্রবার (২ জুন) রাত ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাকিনা কবি বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (৮ মে) গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৭ মে) রাত সাড়ে ১২টায় দিকে সদর উপজেলার সোনাশুর এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর পান্থপথে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। রোববার দিবাগত রাত একটার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় ফরহাদ হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে পোস্তগোলা ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় বাইকে থাকা আখলাক হোসেন শোভন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শোভন একটি প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার ছিলেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার বদনীভাঙ্গা এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে ট্রাকের ধাক্কায় রাব্বি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাব্বি নরসিংদীর রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. বাচ্চু মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক দম্পতি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত দম্পতির দুই সন্তান আহত হয়েছে।