ভারতের ওডিশা রাজ্যের বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় শনিবার সকাল ১০টা পর্যন্ত ৯০০ জনের অধিক আহত হয়েছেন বলে জানা গেছে। হাতহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কার করা হচ্ছে।
ট্রেন দুর্ঘটনা
ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যের বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৮৮ ছাড়িয়েছে। এ ঘটনায় শনিবার সকাল ১০টা পর্যন্ত ৯০০ জনের অধিক আহত হয়েছেন বলে জানা গেছে। ওড়িশা রাজ্যের ফায়ার সার্ভিস বিভাগের মহাপরিচালক সুধাংশু সারেঙ্গি এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের ওডিশায় দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে বাংলাদেশিও থাকতে পারে। চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি যাত্রী এই ট্রেনে কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করেন। এ কারণে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন দুর্ঘটনাবিষয়ক তথ্য জানতে বাংলাদেশিদের জন্য একটি হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ হোয়াটসঅ্যাপ) নম্বর দিয়েছে।
ভারতে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের পরিবার প্রতি ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেবে রেল।
ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশায় রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। ইতোমধ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৭ জনে। এ ঘটনায় আরও ৯০০ জন আহত হয়েছেন।
ভারতের উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতার হাওড়া-চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া ১৭৯ জনকে বালেশ্বরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে দেশটির রেল সূত্র জানিয়েছে।
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।রোববার রাতে রেলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ট্রেন দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গ্রিস। বিক্ষোভকারীদের সাথে দেশটির প্রধান রেল কার্যালয়ের বাইরে পুলিশের সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার দায় নিয়ে পদত্যাগ করলেন গ্রিসের অবকাঠামো ও পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন।