কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৩ অক্টোবর) পৃথক দুই বার্তায় শোক জানান তারা।
ট্রেন দুর্ঘটনা
কিশোরগঞ্জের ভৈরববাজার রেলস্টেশনের পাশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। রাত পৌনে ১১টায় ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের সবাই নিহত হয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে তারা নিহত হন।
পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ৩০ জনের বেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন।
পাকিস্তানের সিন্ধ প্রদেশে একটি ট্রেন দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৪০ জন। ট্রেনটির অনেকগুলো বগি লাইনচ্যুত হয়েছে।
ভারতের ওড়িশার বালাসোরের বাহাঙ্গা রেল স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে। এ ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ১১০০ মানুষ। ভয়াবহ এই দুর্ঘটনা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। গত ২০ বছরের মধ্যে এমন ট্রেন দুর্ঘটনা দেখেনি কেউ।
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সন্ধ্যার দিকে ওড়িশায় ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এই ঘোষণা দেন তিনি।
ভারতে শুক্রবারের ট্রেন দুর্ঘটনায় আহত দুই বাংলাদেশীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এ তথ্য জানিয়েছেন।
ভারতের উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে তিনশ’র কাছাকাছি পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয় শতাধিক যাত্রী। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশী যাত্রীর সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের একজন কূটনীতিক ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।