হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চিত করেছেন।
ডুবে
ওমানে ট্রলারে কাজ করতে গিয়ে সাগরে পড়ে মৃত্যু হয়েছে আলী আকবর চৌধুরী (৩১) নামে এক বাংলাদেশী যুবকের। জীবিকা নির্বাহে দীর্ঘ ১২ বছর প্রবাস জীবন কেটেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এ বাসিন্দার।
শেরপুরের ঝিনাইগাতিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মারা যাওয়া শিশুরা হলো ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালীনগর গ্রামের জাকিরুল ইসলামের ১৭ মাস বয়সের ছেলে ছানোয়ার হোসেন এবং বৈরাগীপাড়া গ্রামের সুমন মিয়ার ছেলে ১৮ মাস বয়সের শিশু পুত্র তাকবির।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে ডুবে মাহি আক্তার (৬) ও রুমা আক্তার (৭) নামের দুই শিশু মারা গেছে।
জাপানে লেকের পানিতে পড়ে যাওয়া সহকর্মীর দুই সন্তানকে উদ্ধারের পর নিজেই তলিয়ে মারা গেলেন বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী খাইরুল কবির (৩৮)।
টাঙ্গাইলে বিয়ের দুইদিনের মাথায় শ্বশুর বাড়ির পুকুরে গোসলে নেমে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১০সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলার ইউনিয়নের চার ৪ ওয়ার্ডের চাটারবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর ওই ইউনিয়নের আতেক্কার চালা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জের বন্দরের আমিন এলাকায় একটি ডোবার পানিতে ডুবে সামির ও তিশা নামে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে স্থানীয়দের দেয়া সংবাদে নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।
মাদারীপুরে পানিতে ডুবে আফ্রিদি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইমাম হাসান (৭) ও রিয়ান মিয়া (৯) নামের দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের নাগরপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।