ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি তাপমাত্রা বাড়ারও পূর্বাভাস দেয়া হয়েছে।মঙ্গলবার সকাল ৯টায় দেয়া মো: আবদুল হামিদ মিয়া স্বাক্ষরিত আবহাওয়ার বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
তাপমাত্র
আগামী তিনদিন পর্যন্ত দেশের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশে আবারও তাপ প্রবাহের আভাস দিয়েছে সংস্থাটি। আজ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমে এ তথ্য জানান।
টানা দাবদাহের পর শুক্র ও শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি হয়েছে। বৃষ্টি আরও দুই দিন চলবে। এর সঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টি হতে পারে। আর গত দুই দিনের বৃষ্টিতে রাজধানীতে তাপমাত্রা কমেছে।
সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ভারতের বেশির ভাগ রাজ্যেই তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। তীব্র গরমে হাসফাঁস অবস্থা নাগরিকদের।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশটির উত্তরপ্রদেশের হামিরপুর এবং প্রয়াগরাজে ৪৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গরমে নাকাল সারাদেশের মানুষ। গতকাল সোমবার সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জে বৃষ্টি হয়েছে। এরপরে রাত ১০টার দিকে ঝড়ো বৃষ্টি ও কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। কিন্তু রাজধানীতে বৃষ্টির কোনো দেখা নেই। আগামী কয়েকদিনে হওয়ারও কোনো পূর্বাভাস পাওয়া যায়নি।
তাপপ্রবাহ জনজীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে সোমবার সকাল ৯টা ৪০টায় কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৮ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান পঞ্চম।
তাপমাত্রাজনিত জরুরি অবস্থা জারি বিষয়ে বিভ্রান্তির সৃষ্টি না করার আহ্বান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের।
দেশের আটটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাকি ৫৬ জেলায় চলছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশজুড়ে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আজ রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জা
১৯৬৫ সালের পর সবচেয়ে উত্তপ্ত দিন কাটাচ্ছেন রাজধানীবাসী। আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, শনিবার বেলা ৩টা পর্যন্ত ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একইসাথে বাতাসে আর্দ্রতা কম থাকায় গরমের তীব্রতা আরো বেশি অনুভূত হচ্ছে। ১৯৬৫ সালে ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।