তাপমাত্র

তাপমাত্রা কমে বাড়তে পারে শীত

তাপমাত্রা কমে বাড়তে পারে শীত

দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার ঘনত্ব কমছে। কুয়াশা কমলে সাধারণত শীতের তীব্রতা বাড়ে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সব মিলিয়ে কিছুদিনের জন্য শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মৃদু শৈত্যপ্রবাহে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

মৃদু শৈত্যপ্রবাহে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজকের তাপমাত্রা অনুযায়ী স্থানীয়ভাবে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলে যাচ্ছে। 

সুইডেনের তাপমাত্রা নামল মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে

সুইডেনের তাপমাত্রা নামল মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে

গত ২৫ বছরের মধ্যে বুধবার রাতে সুইডেনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশটির সুদূর উত্তরাঞ্চলের তাপমাত্রা -৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নামে। বর্তমানে পুরো নর্ডিক অঞ্চলেই এমন কম তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে।

নওগাঁয় তাপমাত্রা না বাড়লেও জেঁকে বসেছে শীত

নওগাঁয় তাপমাত্রা না বাড়লেও জেঁকে বসেছে শীত

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় আবারও জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন থেকে শুরু হয়েছে হিমবাতাস। সঙ্গে যোগ দিয়েছে কুয়াশা। এতে করে বিকেলের পর থেকেই বেড়ে যাচ্ছে শীতের তীব্রতা।

তাপমাত্রা কমেছে কুড়িগ্রামে, শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগ চরমে

তাপমাত্রা কমেছে কুড়িগ্রামে, শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগ চরমে

কুড়িগ্রামে ঘন কুয়াশা কনকনে ঠান্ডা ও উত্তরীয় হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ৩-৪ দিন ধরে তাপমাত্রা দ্রুত কমে ঠান্ডার মাত্রা অনেকগুণে বাড়িয়ে তুলেছে। ফলে এ অবস্থায় বিপাকে পড়েছে উত্তরের এই জনপদের মানুষজন।

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে। বুধবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায়, ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

দিনাজপুরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস

হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জনপদ দিনাজপুরের মানুষ। তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। ঘন কুয়াশাতে দিনের বেলায়ও যানবাহনকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।

গাইবান্ধায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

গাইবান্ধায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

গাইবান্ধায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৬টায় রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।