ফের আরো একটি ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।স্থানীয় সময় সোমবার ১২টা ৪ মিনিটে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ মালাত্যে ভূকম্পনটি অনুভূত হয়।
- নতুন দায়িত্ব পেলেন মাহমুদা হাবিবা
- * * * *
- কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫
- * * * *
- র্যাব থেকে এসআরবি: ক্ষমতা ও জবাবদিহি নিয়ে টিআইবির উদ্বেগ
- * * * *
- ক্রিকেট থেকে বলিউড, রিনা রায়ের সঙ্গে প্রেম- পাকিস্তানি ক্রিকেটার মহসিন খানের গল্প
- * * * *
- পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
- * * * *
তুরস্ক
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। দু'দেশ থেকে পাওয়া সর্বশেষ তথ্যে এ হিসাব পাওয়া গেছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এবং স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার তুরস্ক-সিরিয়া সীমান্তে পৌঁছেছেন। সোমবার আবারো সেখানে ভূমিকম্প হয়েছে। এ পর্যন্ত ভূমিকম্প ৪৬ হাজারের বেশি মানুষ মারা গেছে।
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনাকারী ৪৬ সদস্যের বাংলাদেশ দল দেশে ফিরেছে। মঙ্গলবার সন্ধ্যায় তারা দেশে ফিরেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।
তুরস্কে নতুন ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় সোমবার তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে আহত হয়েছে দুই শতাধিক।
তুরস্ক-সিরিয়া সীমান্তে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাতে অনুভূত হওয়া ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ছয় শতাধিক। অনেকে আটকা পড়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রায় দুই সপ্তাহ পর উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমের সমাপ্তি টানতে যাচ্ছে তুরস্ক। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কয়েকটি প্রদেশে এ কার্যক্রম শেষ করে দেয়া হয়েছে।
তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ১২ দিনেরও বেশি সময় পর ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের নিচ থেকে এক দম্পতি ও তাদের ছেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে তাদের ছেলে হাসপাতালে মারা যায়। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি জানিয়েছে।
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। এখনো উদ্ধার অভিযান চলছে। ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে ৮৪ হাজারের বেশি ভবন বিধ্বস্ত হয়েছে। হিমশীতল আবহাওয়ায় উদ্ধারকাজ বিলম্বিত হচ্ছে।
চলতি মাসের শুরুর দিকে তুরস্কের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প (৭ দশমিক ৮ মাাত্রার) আঘাত হানে। সেই ভূমিকম্পের উদ্ধার তৎপরতা এখনও চলছে। এখন পর্যন্ত ৪০ হাজার ৬৪২ জন মানুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।