তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার।
তুরস্ক
শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড তুরস্কে উদ্ধার কাজে অংশ নিতে দল পাঠাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১০ সদস্যের উদ্ধারকারী দলটি তুরস্ক যাচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সোমবার ভোরে সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব তুরস্কে আঘাত হানা একটি বড় ধরণের ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত এবং বহু মানুষ আহত হয়েছে।
তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ হাজারের কাছাকাছি পৌঁছেছে।
তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ার বহু অংশে এক প্রবল ভূমিকম্পে অন্তত ৪,৩৭২ জনের মৃত্যু হয়েছে। কেবল তুরস্কেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৯২১ জন। সিরিয়ায় মারা গেছে ১,৪৫১ জন।
তুরস্ক-সিরিয়ায় আঘাত হেনেছে ভয়াবহ ভূমিকম্প। সবশেষ খবর অনুযায়ী এ ঘটনায় ৩৮০০ জনের প্রাণহানি ঘটেছে। কেবল তুরস্কেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৩৭৯ জন। বাকিরা সিরিয়ায় মারা গেছে।
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে দুই সহস্রাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। এ সময় নিহতদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান তিনি।
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এমনটিই বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রবিবার দিবাগত রাতের ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর পর দুপুরের দিকে ৭ দশমিক ৬ মাত্রার আরও একটি ভূমিকম্প তুরস্কে আঘাত হানে।
তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ার বহু অংশে এক প্রবল ভূমিকম্পে অন্তত ৩,৮৩০ জনের মৃত্যু হয়েছে। কেবল তুরস্কেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৩৭৯ জন। বাকিরা সিরিয়ায় মারা গেছে।