তুরস্কের পুলিশ বলছে, তারা ইস্তাম্বুলে বোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে একজন সিরিয়ান নারীকে গ্রেফতার করেছে। তারা বলছে, ওই নারী কুর্দিস উগ্রবাদীদের হয়ে কাজ করছিল।ইস্তাম্বুলের কেন্দ্রস্থলের ওই বোমা হামলায় ছয়জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো অনেকে।
তুরস্ক
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের জনপ্রিয় স্থান ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ একটি বিস্ফোরণে ঘটনাটি ঘটে।
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরসা নগরীর একটি বাড়িতে অগ্নিকাণ্ডে অন্তত নয়জন মারা গেছে। তাদের মধ্যে আটজনই শিশু।বুধবার নগর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
তুরস্ক আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোর সদস্যপদ অনুমোদন করবে না যতক্ষণ না দুই দেশ প্রয়োজনীয় ‘পদক্ষেপ না নেয়’। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান শুক্রবার জোটের প্রধান জেনস স্টলটেনবার্গকে এ কথা বলেন।
জার্মান চ্যান্সেলর সঙ্গে টেলিফোনে আলোচনায় ইইউ-র সঙ্গে সংলাপের মাধ্যমে পূর্ণ সদস্য হবার প্রক্রিয়া চাঙ্গা করার আগ্রহ দেখিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট৷ গ্রিসের সঙ্গে চলমান উত্তেজনা সত্ত্বেও তিনি এমনটা চাইছেন৷
জাতিসঙ্ঘ শস্য আমদানি চুক্তির আওতায় রাশিয়ার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউক্রেন তার শস্য আমদানি চলমান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে তুরস্ক। রাশিয়ার এ পদক্ষেপ বিশ্বে খাদ্য সহায়তার জন্য উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
গ্রীসের প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবেশী ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্কের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে গ্রীস। একই সাথে তিনি তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে নিজ দেশে গ্রীক-বিরোধী মনোভাব উস্কে দেয়ার অভিযোগ করেন।
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নারীদের হেডস্কার্ফ পরার অধিকার নিশ্চিত করার ব্যাপারে দেশব্যাপী গণভোটের প্রস্তাব দিয়েছেন।
ইরান থেকে তুরস্কে গ্যাস রফতানির পরিমাণ বাড়ানোর জন্য দু’দেশের মধ্যে একটি নতুন পাইপলাইন স্থাপনের ব্যাপারে আলোচনা করেছে তেহরান ও আঙ্কারা। ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা ‘শানা’ এ খবর জানিয়ে বলেছে, পাইপলাইন স্থাপনের ব্যাপারে আঙ্কারায় দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে তেলের উৎপাদন হ্রাস করায় মিত্র সৌদি আরবকে ভয় দেখাচ্ছে মার্কিনিরা। এমনই অভিযোগ করেছে তুরস্ক।