সুইডেনের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, সুইডেনে বসবাসকারী ৩০ বছর বয়সী একজন তার্কিস নাগরিককে তুরস্কের হাতে তুলে দেওয়া হবে।
তুরস্ক
ভূমধ্যসাগরে আবার তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, এজন্য অনুমতির দরকার নেই।
তুরস্ক এবং গ্রিস উভয়ই প্রতিরক্ষা জোট ন্যাটোর সদস্য৷ একত্রিত থাকতে এবং শত্রুপক্ষের হাত থেকে যে কোনো সদস্য দেশকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল ন্যাটো৷
বাংলাদেশ-তুরস্ক বিজনেস ফোরাম (বিটিবিএফ) গঠিত হয়েছে। দু’দেশের ব্যবসায়ীদের প্রচেষ্টায় বাংলাদেশের ১১টি ও তুরস্কের ছয়টি কোম্পানি একত্রিত হয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও পারস্পরিক সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ের উন্নীত করতে কাজ করছে।
যুদ্ধের কারণে আটকে পড়া ইউক্রেনের শস্যবাহী জাহাজের প্রথমটি আগামী সোমবার বন্দর ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের এক মুখপাত্র।
জ্বালানি চাহিদা বাড়ায় ইরান থেকে তেল ও গ্যাস আমদানির পরিমাণ আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। এছাড়া ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গ্যানাইজেশন) সম্প্রসারণে সম্মত হয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান সংস্থার সদস্য হতে ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে ভেটো প্রদান করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। ফলে দেশ দুটির সদস্য হতে বাধা আর রইল না। ফিনল্যান্ডের সাথে রাশিয়ার ১,৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।
তুরস্কের ওপর থেকে অনানুষ্ঠানিক বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অবনতির পর চলতি বছর দেশ দুটির নেতার পুনর্মিলন হয়েছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি থমকে যেতে পারে, যদি স্পেনের মাদ্রিদে আসন্ন ন্যাটোর সামিটের আগে তুরস্কের সঙ্গে তারা কোনো ঐক্যমতে পৌঁছাতে না পারেন।
ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো সদস্যপদ আবেদনের বিরোধিতা করে তুরস্কের উত্থাপিত নিরাপত্তা উদ্বেগ বৈধ বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ।