কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধি দল। পৃথকভাবে আসা পরিদর্শন দলে ইইউর চার সদস্য এবং অস্ট্রেলিয়ান দূতাবাসের তিন সদস্য ছিলেন।
দল
সরকারের পদত্যাগের একদফা দাবিতে ডাকা বিএনপির চতুর্থ দফার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ২য় দিনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
অবরোধ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটের পাশে মদনহাটে টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করতে দেখা যায় চবি ছাত্রদলের নেতা-কর্মীদের।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
রাজধানীর নয়াপল্টনে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিএনপির ডাকা চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীর বংশালে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
মধ্যরাতে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারকে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে থানায় হস্তান্তর করেছে র্যাব-৭।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও কাঠ ফেলে সড়ক অবরোধ করেছে পৌর যুবদলের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ সাভার পৌর ছাত্রদলের সহসভাপতি আলামিনকে আটক করেছে।
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে র্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকায় ১৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
ভারতের বিশ্বকাপ মিশন শেষে দেশ ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার সকাল ১০টায় দেশে পৌঁছায় টাইগাররা।