বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে সারাদেশে ৪৬০টি টহল দল মোতায়েন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
দল
ঠাকুরগাঁওয়ে পেট্রোল ও ইট পাটকেলসহ যুবদলের সভাপতি মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীকে আটক করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল-পিকেটিং করে অবরোধ পালন করে রাজধানীর কুর্মিটোলা হাসপাতোলের সামনে ঢাকা-গাজীপুর রোডে। বিএনপির মহাসমাবেশে হামলা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে চলছে অবরোধ।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা প্রথম ধাপে ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শেষ হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দ্বিতীয় ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। একই সঙ্গে বিএনপির শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীও দুই দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গুরুত্বপূর্ণ ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এসময় প্রতিটি গেটে অবরোধ সফল করতে বিভিন্ন লেখা সম্বলিত একটি করে পোস্টার ঝুলিয়ে দেয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা সবার সঙ্গে মতবিনিময় করতে চাই। তাই যারা সংলাপে অংশ নেয়নি, তারা ইচ্ছা পোষণ করলে তাদের কথাও শোনার চেষ্টা করবো।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ১৪ দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের এ সংলাপ বর্জন করেছ বিএনপি ও সমমনা দলগুলো।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কমনওয়েলথ সেক্রেটারিয়েটরের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসতে আগ্রহ প্রকাশ করেছে।