দল

ইরান সফরে সৌদি আরবের প্রতিনিধি দল

ইরান সফরে সৌদি আরবের প্রতিনিধি দল

সম্প্রতি বরফ গলতে শুরু করেছে সৌদি আরব ও ইরান সম্পর্কের। এরইমধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের বেইজিংয়ে সাক্ষাৎও করেছেন।এবার ইরানের রাজধানী তেহরান সফরে গেছে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। আবারও কূটনৈতিক মিশন চালু করার পরিকল্পনা করছে দুই দেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই দুই দেশের মধ্যে চলছে দফায় দফায় আলোচনা।

ভোটে সব দলের অংশগ্রহণই বড় চ্যালেঞ্জ: সিইসি

ভোটে সব দলের অংশগ্রহণই বড় চ্যালেঞ্জ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ব্যালট পেপার বা ইভিএমে ভোট করার চেয়েও ভোটে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। 

উইলিয়ামসনের জায়গায় গুজরাট দলে লঙ্কান অলরাউন্ডার

উইলিয়ামসনের জায়গায় গুজরাট দলে লঙ্কান অলরাউন্ডার

প্রথমবারের মতো আইপিএলে খেলার হাতছানি দাসুন শানাকার সামনে। চোটে ছিটকে যাওয়া কেন উইলিয়ামসনের জায়গায় শ্রীলঙ্কার সীমিত ওভারের অধিনায়ককে দলে টেনেছে গুজরাট টাইটান্স।

অবসর ভেঙে আমিরের দলে ফেরার ঈঙ্গিত

অবসর ভেঙে আমিরের দলে ফেরার ঈঙ্গিত

কিছুদিন আগেই সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে বিপিএল মাতিয়ে গেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। বিপিএলে যোগ দেয়ার সময়েই অবসর ভেঙে পাকিস্তানের জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা বলেছিলেন তিনি। এবার সেই ইচ্ছাই পূর্ণ হতে চলেছে।

ইবাদতের আদলে ইফতার

ইবাদতের আদলে ইফতার

রমজান মুসলিম উম্মাহর দরবারে সংযম, আত্মত্যাগ, আত্মশুদ্ধির বার্তা বয়ে আনে। সারা দিনের সাওম পালন শেষে সূর্যাস্তের আগে ইফতার নিয়ে অপেক্ষমাণ মু’মিন বান্দা আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্যের বলিষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করে। রমজানের পাঁচটি সুন্নতের দ্বিতীয়টি হলো ইফতার। ইফতারের মাধ্যমে সারা দিনের উপবাসের ক্লিষ্ট যাতনার অবসান হয়ে রোজাদার এক আধ্যাত্মিক তৃপ্তি লাভ করে।

আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে খুন, বদলা নিতে ৫ বাড়িতে আগুন

আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে খুন, বদলা নিতে ৫ বাড়িতে আগুন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ নেতাসহ ৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতের সমর্থকরা।

পাকিস্তানে রোজা উপলক্ষে খাদ্য বিতরণকালে পদদলিত হয়ে ১২ জন নিহত

পাকিস্তানে রোজা উপলক্ষে খাদ্য বিতরণকালে পদদলিত হয়ে ১২ জন নিহত

পাকিস্তানে রোজা উপলক্ষে খাদ্য বিতরণকালে পদদলিত হয়ে ১২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১৫ জন।  শুক্রবার (৩১ মার্চ) করাচির শিল্পনগরী সাইটে নরিস চৌরঙ্গি এলাকার ডাইং ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গায় একসঙ্গে ৪ থানার ওসি বদল

চুয়াডাঙ্গায় একসঙ্গে ৪ থানার ওসি বদল

চুয়াডাঙ্গা জেলার চারটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদল করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) এক আদেশের মাধ্যমে জেলার আলমডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা ও জীবননগর থানার চারজন ওসিকে একসঙ্গে বদলি ও সংযুক্ত করা হয়েছে।

সু চির দল বিলুপ্ত করেছে মিয়ানমার সামরিক জান্তা

সু চির দল বিলুপ্ত করেছে মিয়ানমার সামরিক জান্তা

মিয়ানমারের সামরিক বাহিনী-নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন ক্ষমতাচ্যুত আং সান সু চির দলক ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসিকে (এনএলডি) ভেঙে দিয়েছে। নতুন নির্বাচনী আইনের আওতায় দলটি নতুন করে নিবন্ধিত হওয়ার জের ধরে এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।