দাবানল

দাবানল ছড়িয়ে পড়ল গ্রিসের আরও এক দ্বীপে

দাবানল ছড়িয়ে পড়ল গ্রিসের আরও এক দ্বীপে

দাবানলের আগুনে দাউ দাউ করে জ্বলছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস। দেশটির রোডস দ্বীপের পর এবার নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে কর্ফু দ্বীপে। এরই মধ্যে সেখানে উচ্ছেদ আদেশ জারি করা হয়েছে।

কানাডায় বৃষ্টি, দাবানল নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ

কানাডায় বৃষ্টি, দাবানল নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ

শনিবার কানাডার এক সরকারি আবহাওয়াবিদ বলেছেন, খুব সম্ভবত রোববার থেকে বৃষ্টি পূর্ব কানাডার ধোঁয়ায় ঢাকা বাতাস পরিষ্কার করতে সহায়তা করবে। তবে দাবানলে জ্বলতে থাকা কুইবেক প্রদেশ পর্যন্ত বৃষ্টি পৌঁছাতে আরো কয়েক দিন সময় লাগবে।

কাজাখস্তানে দাবানল; নিহত ১৪

কাজাখস্তানে দাবানল; নিহত ১৪

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে বড় ধরনের দাবানলে ১৪ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে দাবানলের কারণে মৃত্যুর এটিই সর্বোচ্চ সংখ্যা। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বনে আগুন লাগার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।

দাবানলের কারণে কানাডা-যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যঝুঁকি

দাবানলের কারণে কানাডা-যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যঝুঁকি

কানাডায় তীব্র দাবানলের কারণে বাতাসের মান খারাপ হওয়ায় উত্তর আমেরিকার লাখ লাখ মানুষকে ঘরের বাইরে বের হলে এন৯৫ মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে নিউইয়র্কে বিনা পয়সায় মাস্ক বিতরণ করা শুরু হবে। কানাডা বলেছে যে, মানুষ যদি ঘরে থাকতে না পারে এবং বাইরে বের হয় তাহলে তাদের মাস্ক পরা উচিত।

কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল; হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে

কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল; হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে

কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। অস্বাভাবিকভাবে উচ্চ তাপমাত্রার কারণে এই দাবানলের সৃষ্টি হয়েছে। মে মাসের শুরুতে মৌসুমের গড় তাপমাত্রার চেয়ে কখনো কখনো ১০ ডিগ্রি সেলসিয়াস (৫০ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাচ্ছে। সরকারি রিপোর্টে এ কথা বলা হয়েছে।

চিলিতে দাবানলে ১৩ প্রাণহানি

চিলিতে দাবানলে ১৩ প্রাণহানি

দক্ষিণ আমেরিকার দেশ চিলির মধ্য-দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় প্রচণ্ড তাপদাহে সৃষ্ট দাবানলে ১৩ জনের প্রাণহানি হয়েছে। ঘটনার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

মরক্কোয় দাবানল ছড়িয়ে পড়েছে, ৩ দমকলকর্মী নিহত

মরক্কোয় দাবানল ছড়িয়ে পড়েছে, ৩ দমকলকর্মী নিহত

মরক্কোর উত্তরাঞ্চলে এক বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনায় তিন দমকলকর্মী প্রাণ হারিয়েছেন ও অপর দুইজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। কেউ ইচ্ছাকৃতভাবে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানায়। 

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল

রেকর্ড ছাড়িয়ে যাওয়া তাপমাত্রায় সপ্তাহান্তে লস এ্যাঞ্জেলস’র বাইরের জঙ্গলে সোমবার দাবানল নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে এবং পূর্বাভাষকারীরা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল জুড়ে আগুন ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেছেন। শনিবার সন্ধ্যায় দাবানল ছড়িয়ে পরার পর প্রায় ১,০০০ একর (৪০০ হেক্টর) বনভূমি পুড়ে গেছে।

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য আন্দালুসিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল গত এক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে। প্রাণ বাঁচাতে বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছেন সেখানকার বহু লোক। দমকা বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।