দাবানলের সামনে মানুষ অসহায় হয়ে পড়ে৷ চিলির এক অঞ্চলে এক জীববিজ্ঞানী বুদ্ধি খাটিয়ে বেশ সহজ উপায়ে আগুনের প্রসার থামানোর ‘ফায়ারব্রেক’ সৃষ্টি করছেন৷ সফল প্রয়োগের পর বাকিদেরও সেই কৌশল শেখাচ্ছেন তিনি৷
দাবানল
স্পেনের হলিডে আইল্যান্ড টেনেরিফে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে সৃষ্ট তাপদাহ থেকে রক্ষায় প্রায় তিন হাজার বাসিন্দাকে ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তে চরম তাপপ্রবাহ জীবন দূর্বিসহ করে তোলে। চলতি বছরও এমনটি হয়েছে। দাবানলের প্রকোপে অনেক জঙ্গলের বিশাল ক্ষতি হয়েছে। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে কিছু মানুষ এমন বিপর্যয় এড়ানোর ব্রত নিয়েছেন। তারা সময় থাকতে দাবানল শনাক্তের অভিনব প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন।
গ্রিসের একটি দাবানলকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে বড় দাবানল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে জোটভুক্ত দেশগুলোর প্রায় অর্ধেক অগ্নিনির্বাপন বিমান পাঠানো হয়েছে সেখানে। ইইউ কমিশনের এক মুখপাত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের দু’সপ্তাহ পর এখনও নিখোঁজ রয়েছে অন্তত ১১শ’ লোক।
কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানিয়েছে।এদিকে এফবিআই মৃতদের দেহাবশেষ শনাক্ত করতে পরিবারের সদস্যদের সহায়তা চাচ্ছে।
গ্রিসে দাবানলে পুড়ে ১৮ ব্যক্তি মারা গেছে। ধারণা করা হচ্ছে যে তারা অভিবাসনপ্রত্যাশী ছিল।
দাবানলে কার্যত তছনছ হয়ে গেছে হাওয়াই দ্বীপপুঞ্জ। সোমবার সেখানে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে দাবানলের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন সাড়ে আটশ’ জন। মাউই কাউন্টি মেয়র রিচার্ড বিসেন এ তথ্য জানিয়েছেন।
স্পেনের ক্যানারি আইল্যান্ডের টেনেরিফে স্মরণকালের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। আগুন থেকে রক্ষা করতে হাজার হাজার লোককে সরিয়ে নেয়া হচ্ছে।
দাবানল দ্রুত কানাডার উত্তরাঞ্চলীয় শহরের দিকে আসতে থাকায় কানাডার ইয়েলোনাইফ শহরের ক্ষুব্ধ অধিবাসীরা উদ্ধারকারী বিমানে আরোহণ করতে পারেনি। বৃহস্পতিবার যারা দীর্ঘ সময় ধরে বিমানে ওঠার জন্য অপেক্ষা করছিল তাদের আবারো শুক্র বা শনিবার চেষ্টা করতে বলেছেন কর্মকর্তারা।