তুরস্ক, গ্রিস, ইটালির পর এবার ফ্রান্সেও দাবানল ভয়ংকর আকার নিচ্ছে। শুকনো গরম ও প্রবল হাওয়ায় দাবানল ছড়াচ্ছে।দক্ষিণ ফ্রান্সের বনভূমি জ্বলছে। ছয় হাজারের মতো স্থানীয় বাসিন্দা ও পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।
দাবানল
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৫ সেনা সদস্যসহ ৪২ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমান এ তথ্য জানান।
তুরস্কে টানা ১২ দিন দাবানলের পর বৃষ্টিতে নিভে এসেছে বেশিরভাগ বনাঞ্চলের আগুন। রোববার দক্ষিণ তুরস্কের বিভিন্ন প্রদেশে বৃষ্টিতে আগুন নিভে আসতে শুরু করে।
তুরস্কের বোড্রাম সমুদ্র সৈকত রিসোর্টের কাছে দাবানল ছড়িয়ে পড়ার ফলে স্থানীয় বাসিন্দা সেলকুক সানলি তার দুটি গরুকে ছেড়ে দেন। তারপর পরিবারের সবচেয়ে মূল্যবান জিনিসপত্র একটি গাড়িতে রেখে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়।
তুরস্কে দাবানল উপদ্রুত দক্ষিণাঞ্চলকে 'দুর্যোগকবলিত এরাকা' হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শনিবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি।
কানাডায় এখন তীব্র গরম। প্রায় এক সপ্তাহ ধরে চলা তীব্র এই তাপপ্রবাহে দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৫০০-তে। এর মধ্যেই সেখানে শুরু হয়েছে দাবানাল। আর তাতেই ব্রিটিশ কলাম্বিয়ার একটি শহরের ৯০ শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
আমেরিকার পশ্চিমাঞ্চলজুড়ে ভয়াবহ দাবানলে এ পর্যন্ত অন্তত ১৬ জন নিহত ও পাঁচ লাখ মানুষ ঘর-বাড়ি ছাড়া হয়েছে। পশ্চিম উপকূল পর্যন্ত ২০ হাজারের বেশি অগ্নিনির্বাপণ কর্মী আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে।
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকায় শনিবার বৃষ্টি ও বজ্রবৃষ্টির ফলে দীর্ঘদিন ধরে জ্বলা দাবানল নিভে গেছে।
নজিরবিহীন দাবানলে কয়েক মাস ধরে ছারখার হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চল।
অস্ট্রেলিয়ার উপকূলে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে দুই শ’র বেশি বাড়িঘর।