আমরা সড়ক পরিবহন ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি নিরাপদ সড়ক ব্যবস্থা জোরদার করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।
দুর্ঘটনা
দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৪ জনের মৃত্যু হচ্ছে। এর মধ্যে দুই জনের বেশি মোটরসাইকেল চালক বা আরোহী।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদিকান্দিতে বাস-অটোরিক্সার সংঘর্ষে একই পরিবারের তিন নারী সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় মহাসড়কের জিংলাতলী এলাকায় এ দূর্ঘটনায় আরো ৩০ বাস যাত্রী আহত হয়।
নিউইয়র্ক সিটির ব্রুকলিনের বেল্ট পার্কওয়েতে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি উবার চালক রাকিবুল হাসান (২৪) মারা গেছেন। গত সোমবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু। মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাবুপাড়া ও হেনা মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা দু'টি ঘটে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডার পাশের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মনির (৩৫) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে।
রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
ময়মনসিংহের ভালুকায় সিএনজির ধাক্কায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম মল্লিক (৭০) নিহত হয়েছেন।
সেপ্টেম্বর মাসে সারাদেশে ৪৫৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪১০ জন মানুষ মারা গেছেন। একইসঙ্গে আহত হয়েছেন ৬০৯ জন মানুষ।
ভারতের মহারাষ্ট্রে ট্রাক-মিনিবাস সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত দুই ডজন মানুষ। রোববার (১৫ অক্টোবর) সকালে রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগর জেলার সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।