ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের শপথগ্রহণ অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১০৭ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
- * * * *
- ত্রিশালে সড়ক দুর্ঘটনায় প্রান গেল নারীর
- * * * *
- ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে মেঘমল্লার বসু যোগ দিলেন এনপিএতে
- * * * *
- টানা আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রীর
- * * * *
- ইসরায়েলে-সৌদির সম্পর্ক স্থাপনের এখনই উপযুক্ত সময়: ট্রাম্প
- * * * *
দেশে ফিরলেন
দীর্ঘ সাড়ে তিন মাস সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। গত ৩১ মে বাংলাদেশে ফিরেছেন কোকিলকণ্ঠী এ গায়িকা।
সরকারি সফর শেষে সিঙ্গাপুর থেকে রোববার (২ জুন) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।সোমবার (৩ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পবিত্র ওমরাহ হজ পালন শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (৮ মে) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি।
থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে সোমবার (২৯ এপ্রিল) ব্যাংকক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ১৭৩ জন বাংলাদেশি। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে তাদেরকে নিয়ে কক্সবাজার নুনিয়াছড়া ঘাঁটিতে এসে ভিড়ে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ চিন ডুইন। এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে রাখাইন রাজ্যের সিত্তে বন্দর থেকে বাংলাদেশি নাগরিকদের নিয়ে রওনা দেয় জাহাজটি।
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার মিচেল মার্শ। হ্যামস্ট্রিং চোটের চিকিৎসা করাতে অস্ট্রেলিয়া ফিরে গেছেন তিনি।
আইপিএলের চলতি আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ফিজের শুরুটাও হয়েছে স্বপ্নের মতন। চেন্নাইয়ের হয়ে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে মুস্তাফিজ শিকার করেছেন আসরের সর্বোচ্চ ৭ উইকেট। আইপিএলে পার্পল ক্যাপ ধরে রেখেছেন নিজের কাছে।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর অভিষেক (৪০) নামে এক ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যে মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রাষ্ট্রপ্রধান।