নতুন

মহাকাশে নতুন ‘পৃথিবী’র সন্ধান পেল নাসা

মহাকাশে নতুন ‘পৃথিবী’র সন্ধান পেল নাসা

নাসার টেলিস্কোপে পৃথিবীর মতো দেখতে আরো এক গ্রহের হদিস মিলল। পৃথিবী থেকে ২২ আলোকবর্ষ দূরে ওই গ্রহের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে। গ্রহটির নাম এলটিটি ১৪৪৫এসি। গ্রহটি অবিকল পৃথিবীর আকারের। এমনকি, তার মাধ্যাকর্ষণ টানও নাকি পৃথিবীরই মতো! যা বিজ্ঞানীদের অবাক করেছে।

কে হবে বিশ্ব ক্রিকেটের নতুন রাজা?

কে হবে বিশ্ব ক্রিকেটের নতুন রাজা?

বিশ্বকাপ ফাইনালের মহারণ আজ। সুপার সানডেতে ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা জিতে গেলে টুর্নামেন্টে ষষ্ঠবারের মতো সেরা হওয়ার গৌরব অর্জন করবে অস্ট্রেলিয়া। 

শপথ নিলেন মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি

শপথ নিলেন মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি

মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ড. মোহাম্মদ মুইজ্জু। তিনি এর মাধ্যমে মালদ্বীপ প্রজাতন্ত্রের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রিপাবলিক স্কয়ারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতি ও ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফ শপথ নেন। শপথ পরিচালনা করেন প্রধান বিচারপতি আহমেদ মুতাসিম আদনান। শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রতিনিধিসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।