বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৪১ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৯৪২ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৫২৬ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৩৬ হাজার ৪৯৫ জনে।
নাক
চীনের একটি প্রাইমারি স্কুলে একজন কর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর শিক্ষার্থীদেরকে স্কুলের ভেতরে কয়েক ঘণ্টার জন্য আটকে রাখা হয়। এসময় কাউকে স্কুল থেকে বের হতে এবং ঢুকতে দেওয়া হয়নি।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বে আবারও দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছে। গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার বিষে প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় পৌনে ৪ লাখ মানুষ।
বিশ্বজুড়ে প্রায় দুই বছর ধরে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই সময়ে সারাবিশ্বে কোটি কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। তবে এতদিন পর দক্ষিণ প্রশান্তমহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় প্রথমবারের মতো করোনারোগী শনাক্ত হয়েছে।
বিশ্বেজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় সোয়া তিন লাখ মানুষ। যা আগের দিনের তুলনায় কম।
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও আট হাজার ৩৩ জন। এ নিয়ে বিশ্বে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ চার হাজার ৩৭০ জনে।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৫৪ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০৫ জনের। মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২৯৪ জন। মৃত্যু ৬ জনের মধ্যে পুরুষ ৩ জন ও ৩ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪৭ জনে।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ।
বিশ্বজুড়ে আবারো বেড়েছে করোনা ভাইরাসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭ হাজার ৫৩৫ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৯১ জন।