বরগুনা পায়রা নদীতে পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।শনিবার মধ্যরাতে বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চাড়াভাঙা নামক স্থানে মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ
ভ্রমণের সময় মাঝ আকাশ থেকে নিখোঁজ হওয়া নেপালের বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে। মুস্তাঙ্গের লার্জুঙ্গে উদ্ধার হয়েছে বিমানের ধ্বংসাবশেষ।
নেপালে ২২ যাত্রীসহ বিমান নিখোঁজ, যাত্রীদের মধ্যে রয়েছেন চার ভারতীয় ও তিন জাপানি। সকালে ওড়ার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সাথে। নেপালের পোখারা থেকে জোমসোমের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থেকে ছেড়ে আস একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে ২০ যাত্রীসহ যাওয়ার ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বাকি দু’জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে লঞ্চ এমডি জাহিদ-৩ এর ধাক্কায় একটি সিমেন্ট বোঝাই বাল্কহেড ডুবে গেছে। দুর্ঘটনায় বাল্কহেডে থাকা পাঁচজনের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন সুকানি শরিফুল ইসলাম (২৮) ও লস্কর নুর ইসলাম (৪০)। দু’জনের বাড়ি মানিকগঞ্জে।
নারায়ণগঞ্জের সোনারগা থানার চরকিশোরগঞ্জের কাছে মেঘনায় বুধবার রাতে লঞ্চের সাথে সংঘর্ষে বালুর জাহাজ ডুবে গেছে। এতে জাহাজটির লস্কর মোতালেব মিজি (৫৫) নিখোঁজ রয়েছেন।
ফতুল্লার বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর মোহনায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চের সাথে যাত্রীবাহী একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ধর্মগঞ্জ চতলারমাঠ ঘাটে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
মিয়ানমারে উত্তরাঞ্চলের একটি জেড পাথরের খনি ধসে কমপক্ষে ৭০ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোর ৪টার দিকে কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় খনি ধসের ঘটনা ঘটে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
টর্নেডোর তাণ্ডবের পর যুক্তরাষ্ট্র এখনো স্বাভাবিক হয়নি। পাঁচ রাজ্য তছনছ করে দেয়া ভয়ঙ্কর টর্নেডোর ফলে এক শ’র বেশি মানুষ মারা গেছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেনটাকি। সেখানকার গভর্নর জানিয়েছেন, এখনো অনেকে নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। বিস্তীর্ণ এলাকায় পানি ও বিদ্যুৎ নেই।