বরিশালের মুলাদী উপজেলার বাটামারা এলাকায় দুই বংশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় একজন নিখোঁজসহ আরও আহতের প্রাথমিক খবর পাওয়া গেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল সোমবার দিবাগত রাত একটায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ
ফ্রান্সের মার্সেই নগরীতে একটি বিস্ফোরণের পর দুইটি আবাসিক ভবন ধসে পড়ে ধ্বংসস্তুপের নিচে ১০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেহার দাহমানা এ খবর জানান।
চট্টগ্রামে সম্প্রতি পৃথকভাবে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রবিবার রাতে নগরীর হালিশহরের সিএন্ডবি ও খুলশীর মাস্টার লেইন এলাকা থেকে পৃথক অভিযানে তাদের উদ্ধার করা হয়
বরগুনা পাথরঘাটায় বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়ার পথে জলদস্যুর হামলায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে দু‘জনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যরা এখনো নিখোঁজ রয়েছেন।
নেপালের কাস্কি জেলার পোখারায় ৭২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু বাকি চারজনের এখনও খোঁজ মেলেনি।
বরগুনার পাথরঘাটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বলেশ্বর নদের সুন্দরবন অংশে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে নিখোঁজ বায়জিদ (১৭) নামের জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। অপর জেলে ইউসুফ বেপারির (২২) খোঁজ এখনো পাওয়া যায়নি।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে তুমুল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এখনো নিখোঁজ ২৩ জনের সন্ধান পাওয়া যায়নি। তাদের খুঁজে পেতে অভিযান অব্যাহত রয়েছেছে।
থাইল্যান্ডের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবে ৩১ জন নৌসেনা নিখোঁজ হয়েছেন বলে বাহিনীটি জানিয়েছে। রোববার থাইল্যান্ডের উপসাগরে ঝড়ের কবলে পড়ে ওই যুদ্ধজাহাজটি ডুবে যায়।
ইতালীয় ইসচিয়া দ্বীপে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে শনিবার এক নারীর মৃত্যু হয়েছে এবং আরো এক ডজন লোক এখনো নিখোঁজ রয়েছেন। দেশটির কর্মকর্তা এবং জরুরি পরিষেবাগুলো এ কথা জানিয়েছে।
ইন্দোনেশিয়ায় জাভা দ্বীপে সোমবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮তে উঠেছে, তবে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা এজেন্সি তাদের সবশেষ ঘোষণায় বলেছে, এখনো আরো ১৫১ জন নিখোঁজ রয়েছে।