নারায়ণগঞ্জের সোনারগা থানার চরকিশোরগঞ্জের কাছে মেঘনায় বুধবার রাতে লঞ্চের সাথে সংঘর্ষে বালুর জাহাজ ডুবে গেছে। এতে জাহাজটির লস্কর মোতালেব মিজি (৫৫) নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ
ফতুল্লার বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর মোহনায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চের সাথে যাত্রীবাহী একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ধর্মগঞ্জ চতলারমাঠ ঘাটে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
মিয়ানমারে উত্তরাঞ্চলের একটি জেড পাথরের খনি ধসে কমপক্ষে ৭০ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোর ৪টার দিকে কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় খনি ধসের ঘটনা ঘটে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
টর্নেডোর তাণ্ডবের পর যুক্তরাষ্ট্র এখনো স্বাভাবিক হয়নি। পাঁচ রাজ্য তছনছ করে দেয়া ভয়ঙ্কর টর্নেডোর ফলে এক শ’র বেশি মানুষ মারা গেছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেনটাকি। সেখানকার গভর্নর জানিয়েছেন, এখনো অনেকে নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। বিস্তীর্ণ এলাকায় পানি ও বিদ্যুৎ নেই।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে একটি ভিডিও দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে, বেইজিংয়ে একটি টেনিস টুর্নামেন্টে অতিথি হিসেবে হাজির হয়েছেন দেশটির টেনিস তারকা খেলোয়াড় পেং শুয়াই।রাষ্ট্র-অধিভুক্ত মিডিয়াটি টুইটারে একটি ক্লিপ পোস্ট করেছে, যেটিতে মিজ পেং রয়েছেন বলে বলা হচ্ছে। তাকে দেখা যাওয়া সম্পর্কে এটিই সবচেয়ে হালনাগাদ তথ্য।
যশোর প্রতিনিধি:ঢাকার আদাবর থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ নিখোঁজ তিন বোনকে যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চাঁনপাড়া এলাকার দাদা বাড়ী থেকে তাদের উদ্ধার করা হয়।
পাবনা প্রতিনিধি:পাবনা বেড়ায় ইঞ্জিন চালিত নৌকা থেকে যমুনা নদীতে পড়ে কবিরাজ দয়াল প্রামাণিক (৬৫) নামের এক বৃদ্ধ নিখোঁজ হবার ২ দিন পর তার মৃতদেহ পাওয়া গেছে। বুধবার (০৩ নভেম্বর) বিকেলে উপজেলার কাজিরহাট এলাকা থেকে নগরবাড়ি নৌ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
পাবনা প্রতিনিধি:পাবনার বেড়ায় নৌকা থেকে যমুনায় পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়ে তার সন্ধান পায়নি।
রাজধানীর মিরপুরের কালশী এলাকায় ২২তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
ফিলিপাইনে প্রবল বৃষ্টি, ঝড় ও ভুমিধসের ঘটনায় অন্তত নয় জন মারা গেছে এবং আরো ১১ জন নিখোঁজ রয়েছে।ফিলিপাইন জুড়ে প্রবল বৃষ্টিতে গ্রামগুলো প্লাবিত হয়েছে এবং ভূমিধস শুরু হয়েছে।কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানায়।