কক্সবাজারের উখিয়া রেজুখালে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র মোহাম্মদ ফরহাদের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ৭টায় নিখোঁজ হওয়ার স্থান থেকে তার মরদেরহ উদ্ধার করে কোস্টগার্ড।
নিখোঁজ
টঙ্গী থেকে নিখোঁজ মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে টঙ্গী থেকে আসা পরিবার ও প্রতিনিধি সদস্যদের হাতে তাকে তুলে দেয় পঞ্চগড় সদর থানা পুলিশ।
ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুইদিন পর মো. আমির হামজা ওরফে হানজালা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
ভূমধ্যসাগরে গত তিনদিনে একাধিক নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে এক সন্তানসম্ভবা নারীসহ অন্তত তিনজন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর জেলে শ্রীকৃষ্ণ দাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে শ্রীকৃষ্ণ দাস (৫০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকালে এলংজুরী এলাকার পাশে ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজ শ্রীকৃষ্ণ দাস এলংজুরী ইউনিয়নের বড়হাটি গ্রামের মৃত রসিক দাসের ছেলে।
রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জন পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৩ জন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও রাসায়নিকের কারণে যেকোনো সময় আবার জ্বলে উঠতে পারে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৪ দিন পর কসটেপে মোড়ানো সায়মা আক্তার মীম (২২) নামের এক যুবতীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
পটুয়াখালীর বাউফলে পুলিশের স্পিডবোট দেখে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কচুয়া এলাকায় রাসেল খান (৩৫) নামের ওই যুবক নিখোঁজ হন। রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কালাবদর নদীতে মাছ শিকারে গিয়ে এক দলের জেলের হামলায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার হয়েছে।