ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
নেতা
অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় বিএনপির ১০ নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজকে আটক করার অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভী।
বান্দরবানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করার ঘটনায় বিএনপির ৬৮ জনকে নেতাকর্মীকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
রাজধানীর মুগদা হাসপাতালের সামনে যাত্রী বেশে মিডলাইট পরিবহনের একটি বাসে আগুন দেওয়া যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আলামিন। তার বাবার নাম মনিরুজ্জামান। সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করেন আলামিন।
রাজশাহীর বাঘা পৌর জামায়াতের সভাপতিসহ বিস্ফোরক আইনে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
টাঙ্গাইলের মির্জাপুরে নাশকতা চেষ্টার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানসহ বিএনপির পাঁচ নেতাকে বিস্ফোরক আইনে গ্রেফতার করেছে থান পুলিশ।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ ঘোষণা করেছে সরকার।
রাজধানীর ডেমরা এলাকার তামিরুল মিল্লাত মাদরাসা ও মিন্টু চত্বর থেকে বিএনপির প্রায় ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।