নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক পরিচয়ে একটি কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, চালক ও সহকারীকে মারধর এবং পণ্য নিয়ে যাওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছে নেত্রকোনা জেলা ছাত্রদল।
নেতা
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালনের অভিযোগে তিন নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফেসবুকে দেওয়া একটি পোস্টে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করার অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের সাতটি থানা এলাকা থেকে ১০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দর্শনা থানা এলাকায় রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের ঘটনায় সন্ত্রাসী মামলার আসামি উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুল হোসেন আরিফ মল্লিককে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়ার ধুনটে নাশকতা, হত্যা, নারী, শিশু নির্যাতনসহ ১০টি মামলার আসামি এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ী বুড়িরভিটা এলাকা অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। সেখান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা-পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামি একজন, সন্ত্রাসবিরোধী মামলার আসামি একজন, পুরোনো মামলার আসামি একজন এবং মাদকসেবী নয়জন রয়েছেন।
নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় করা হচ্ছে এলাকাভিত্তিক নেতাদের তালিকা।