রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্রগুলো দেখিয়েছেন দেশটির নেতা কিম জং–উন। শোইগুর নেতৃত্বে উত্তর কোরিয়া সফরে রয়েছে রাশিয়ার একটি প্রতিনিধিদল। গতকাল বুধবার সেখানে ক্ষেপণাস্ত্রগুলো দেখানো হয়।
নেতা
ঢাকার মহাসমাবেশ একদিন পিছিয়ে আগামীকাল শুক্রবার করার ঘোষণা দিয়েছে বিএনপি, যা আজ বৃহস্পতিবার হওয়ার কথা ছিল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়া আফ্রিকান নেতাদের চাপ দিয়েছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলের মহাসমাবেশে যোগ দিতে আসা পাঁচ শতাধিক নেতাকর্মীকে ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ।
টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে রমজান আলী (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অসুস্থতার কারণেই এক সপ্তাহের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। এবার হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করতে বুকে পেসমেকার বসানো হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। পেসমেকারটি বসাতেই অস্ত্রোপচারের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
রাজধানীর শাহজাহানপুরে অলিউল্লাহ রুবেল (৩৬) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় পৃথক অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পিরোজপুরে বিএনপি'র পদযাত্রা কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ ৩৬ দলের দুইদিন ব্যাপী পদযাত্রার দ্বিতীয় দিন আজ। রাজধানীতে পদযাত্রা করতে ইতোমধ্যে আব্দুল্লাহপুর পলওয়েল কারনেশন শপিং সেন্টারের সামনে সকাল জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
সরকার পতনের এক দফা ঘোষণার পর প্রথম কর্মসূচি হিসেবে পদযাত্রা করছে বিএনপি। এ লক্ষ্যে ব্যানার, ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী।