সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার বিকালে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন। বিকালে সেটি গ্রহণ করে প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
- নবম পে স্কেল: ৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত বাড়বে?
- * * * *
- ইইউর সঙ্গে বাণিজ্যে ৪৮ অশুল্ক বাধা দূর, সমাধানের প্রক্রিয়ায় আরও ১৩
- * * * *
- জোড়া অ্যাসিস্ট করে দলকে জেতালেন শমিত সোম
- * * * *
- সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৮ মাসে ৬,৫৫৪ কল
- * * * *
- জমির নামজারিতে বড় পরিবর্তন, ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
- * * * *
পদত্যাগ
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (১৯ মে) আট বিভাগ ও ২৭ সাংগঠনিক জেলায় জনসমাবেশ করবে বিএনপি। এ কর্মসূচির আওতায় দুপুর আড়াইটার সময় রাজধানীর শ্যামলীতে জনসমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য একটি ব্যাংক ঋণে মধ্যস্থতা করতে গিয়ে অনিয়মের আশ্রয় নেয়ার অভিযোগ আসার পর পদত্যাগ করেছেন ব্রিটেনভিত্তিক বৈশ্বিক সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) চেয়ারম্যান রিচার্ড শার্প।
দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার দায় নিয়ে পদত্যাগ করলেন গ্রিসের অবকাঠামো ও পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস।
রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে প্রচন্ডের সাথে মতবিরোধের জের ধরে নেপালের উপপ্রধানমন্ত্রীসহ তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। এর মাধ্যমে ক্ষমতাসীন জোটে ভাঙনের সৃষ্টি হয়েছে। অবশ্য সরকার এতে ঝুঁকিতে থাকলেও এখনই পড়ে যাওয়ার শঙ্কা নেই বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। আগামী মাসের ৭ ফেব্রুয়ারি তিনি দায়িত্ব থেকে সরে যাবেন। আর কিছু দেয়ার নেই বলেই তিনি সরে যাচ্ছেন বলে জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রভাবশালী উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ পদত্যাগ করেছেন।
পাকিস্তানের রাজনৈতিক দাবাবোর্ডে নতুন চাল চালা হয়েছে। দেশটির জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ মঙ্গলবার জাতীয় পরিষদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের ৩৪ জন সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
অ্যাথলেটিক্স কোচকে যৌন হেনস্তার অভিযোগ। কাঠগড়ায় হরিয়ানার মন্ত্রী তথা ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিং । অভিযোগ, ওই মহিলা প্রশিক্ষককে বাড়িতে ডেকে যৌন হেনস্তা করেছেন সন্দীপ।