পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে মোট আসনের শতকরা ৫০ ভাগের বেশি ব্যবহার করা যাবে না। একইসঙ্গে সড়কে অর্ধেক যানবাহন চলার নিয়মও তুলে নেয়া হয়েছে। ১৯ আগস্টে থেকে চলবে সব গণপরিবহণ।
পরিবহন
করোনাভাইরাস সংক্রমণের উদ্ধগতি ঠেকাতে একটানা ১৯ দিন বন্ধ থাকার পর শতভাগ যাত্রী নিয়ে সড়কে চলতে শুরু করেছে গণপরিবহন। বুধবার (১১ আগস্ট) ভোর থেকে রাজধানীতে গণপরিবহন চলতে শুরু করে।
দেশের করোনার উদ্ধগতি ঠেকাতে টানা ১৯ দিন গণপরিবহন বন্ধ থাকার পর আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে সারাদেশে চলাচল করবে গণপরিবহন। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাসে যাত্রী পরিবহনে বেশ কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ (লকডাউন) শিথিল হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া কঠোর লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কাঁঠালবাড়ি (মাওয়া)-বাংলাবাজার এবং পাঠুরিয়া-দৌলতদিয়া রুটে যাত্রীবাহী পরিবহন এবং যাতী পরিবহন বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবায় নিয়োজিত সরকারি গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। শুক্রবার (০৯ জুলাই) বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
যশোর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত গণ পরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরন করা হয়েছে। শুক্রবার (০৯ জুলাই) দুপুরে শহরের নীলগঞ্জ পুরাতন বাস টার্মিনালে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে চাল বিতরণ করা হয়।
করোনাকালীন সময়ের জন্য আবাসিক শিক্ষার্থীদের হল ফি ও পরিবহন ফি মওকুফ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সোমবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।
সারা দেশে গণপরিবহন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে মার্কেট-শপিংমল। রাস্তায় চলছে কেবল রিকশা। পণ্যবাহী কিছু যানবাহনও চলতে দেখা যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় শপিংমলও বন্ধ রয়েছে। করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। এ অবস্থায় সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার থেকে সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।