চলমান লকডাউনের পরে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর সক্রিয় চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পরিবহন
যশোর প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার শহরর মনিহার চত্বরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু।
দু’দিন বন্ধ থাকার পর লকডাউনের তৃতীয় দিন থেকে আবারও শুরু হয়েছে গণপরিবহন চলাচল। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে অফিসগামী মানুষদের। তবে রাজধানীর সড়কগুলোতে রয়েছে দীর্ঘ যানজট।
করোনাভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ উচ্চহারে বৃদ্ধি পাওয়ায় ৩৭৩ দিন পর আবারও সারা দেশে আগামীকাল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে।
করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহের জন্য মোটরসাইকেলের রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার নির্দেশনা দিলো সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহনের মতো নৌযানেও অর্ধেক যাত্রী পরিবহন করবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল বুধবার (৩১ মার্চ) থেকে দেশের সকল গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে মোংলা বন্দর বিরাট ভূমিকা পালন করবে।
খুলনা নগরীর শিববাড়ী মোড়ে সোহাগ পরিবহনের হেল্পার সাব্বিরকে (২৬) বাসের মধ্যেই কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে পুলিশ ধারণা করছে।