নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব পৃথিবিতে তাক লাগিয়ে দিয়েছে। তাঁর সাহসী ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা আমরা শুনতে পাচ্ছি।
পরিবহন
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনের জন্য দুই সিটি করপোরেশনের বাস রুট র্যাশনালাইজেশনের অংশ হিসেবে অবশেষে পরীক্ষামূলকভাবে ‘ঢাকা নগর পরিবহন’ চালু করেছে সরকার।
আগামী ২৬ ডিসেম্বর থেকে রাজধানীতে কোম্পানিভিত্তিক বাস সার্ভিস চালু হচ্ছে। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে সবুজ রঙের ৫০টি বাস নিয়ে পরীক্ষামূলক এ সার্ভিস চালু হবে।
সিলেটে পাঁচ দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। চলছে না কোন গণপরিবহন। পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে হাসপাতালে থাকা রোগী ও রোগীদের স্বজনদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাফ পাস চালুর দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে আন্দোলন করছে ছাত্ররা। তারা সড়কের উভয়পাশের ১০টির বেশি গাড়ি ভাঙচুর করেন। এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন।
গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে ঢাকা কলেজ মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর কলেজ প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে দাবি আদায়ের নিশ্চয়তা দিলে রাস্তা থেকে ফিরে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
রাজধানী ঢাকার বিভিন্ন রুটে কয়েক দিন ধরে অঘোষিত গণপরিবহন ধর্মঘটের পর বৃহস্পতিবার থেকে বেশ কিছু পরিবহন আবার চলাচল করতে শুরু করেছে।পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, বুধবার পর্যন্ত ওয়েবিল বন্ধের দাবিতে পরিবহন চালানো বন্ধ রেখেছিলেন তারা।
বাংলাদেশে পরিবহন খাতের গত দুদিনের অচলাবস্থা নিরসনে আজ রবিবার বেলা এগারোটার দিকে বিভিন্ন পক্ষকে নিয়ে সরকারের একটি বৈঠকে বসার কথা রয়েছে।
সারাদেশের মতো কুষ্টিয়াতেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ২য় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘট বাস্তবায়নে দূরপাল্লার ও স্থানীয় সকল পরিবহন বন্ধ রয়েছে।
চট্টগ্রাম মহানগরীতে রোববার সকাল ৬টা থেকে বাস চলাচল করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতি।শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘আমরা মালিকরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সমিতির অধীন যে বাসগুলো আছে তা আগামীকাল (রোববার) সকাল থেকে আবারো চলাচল করবে।’