পরীক্ষার্থী

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এইচএসসি ও সমানের পরীক্ষার্থীদের জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।নমঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের সব তথ্য ১২ সেপ্টেম্বরের মধ্য পাঠাতে হবে।

ঝিনাইদহে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ঝিনাইদহে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ঝিনাইদহে চার দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে শহরের ওয়াজির আলী স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বর মোড়ে এসে শেষ হয়। সেখানে মানববন্ধন পালন করেন তারা।

ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী এইচএসসি পরীক্ষার্থীরা বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে।শনিবার বেলা ১১টায় রাজেন্দ্র কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

অটো পাসের দাবিতে যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

অটো পাসের দাবিতে যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

অটো পাসের দাবিতে যশোরে এইচএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষার্থীরা মানববন্ধন করেছেন।শনিবার (১৭ আগস্ট) সকালে যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আন্দোলনে গুলিবিদ্ধ এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আন্দোলনে গুলিবিদ্ধ এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম রাহুল ইসলাম (১৮)।শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আইনমন্ত্রীর উদ্যোগে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

আইনমন্ত্রীর উদ্যোগে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত থেকে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন।

চট্টগ্রামে কোটা আন্দোলনে গ্রেপ্তার ১৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

চট্টগ্রামে কোটা আন্দোলনে গ্রেপ্তার ১৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার হওয়া ১৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সাতক্ষীরায় দুই এইচএসসি পরীক্ষার্থীকে কারাগারে বসে পরীক্ষার অনুমতি

সাতক্ষীরায় দুই এইচএসসি পরীক্ষার্থীকে কারাগারে বসে পরীক্ষার অনুমতি

সাতক্ষীরার দুই এইচএসসি পরীক্ষার্থীকে কারাগারে বসে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে যশোর শিক্ষা বোর্ড। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের করা মামলায় তারা গ্রেপ্তার হন। তারা হলেন মো. ফাহিম পারভেজ ও মো. জাহিদ হোসেন।

আটক এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আইনজীবী নিয়োগ

আটক এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আইনজীবী নিয়োগ

কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে ব্যাপক‌‌ সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় তিনজন এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার হয়েছে, তাদেরকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়।