রাজধানীর উত্তরার শীর্ষ চাঁদাবাজ রাসেল মন্ডলসহ (৩৭) চারজনকে গ্রেফতার পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন মো. সজীব (২৬), মো. সোহাগ (৩৫) ও মো. মাসুদ (২৫)।
পুলিশে
কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) গাড়ির ধাক্কায় মো. সাজ্জাদ (৮) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার (৩১ মার্চ) রাত ৯টার দিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিভিন্ন অনুষ্ঠানে পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের হাতে দেখা যায় দামি ঘড়ি। এই ঘড়ি এতটাই দামি যে তার বেতনভাতা বা আয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
গাইবান্ধা জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ- ৫ প্রাপ্তদের এই সম্মাননা দেওয়া হয়।
কক্সবাজারের টেকনাফের জাহাজপুরা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ১০ জনকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ।বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় অভিযান শুরু হয়। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে অপহৃতদের উদ্ধার করা হয়। অপহরণকারীদের ধরতে এখনও অভিযান চলছে।
নাটোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরি পেলেন ৪২ জন। এ চাকরি পেতে অনলাইনে জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। কোনো রকম তদবির ও অর্থ লেনদেন ছাড়াই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। পরিবারের সদস্যরাও হয়েছেন খুশিতে আত্মহারা।
ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান করে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
পুলিশের একটি এলিট ইউনিট দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের স্পিকার নসিভিওয়ে মাপিসা নকাকুলার জোহানেসবার্গের বাড়িতে টানা পাঁচ ঘণ্টা অভিযান চালিয়েছে।
মাত্র ১২০ টাকা খরচ করেই হবিগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ৫২ জন তরুণ-তরুণী। ‘চাকরি নয়, সেবা’-এই শ্লোগানকে সামনে রেখে পুলিশের নিয়োগ কার্যক্রমের সবগুলো ধাপ পেরিয়ে তারা এ চাকরি অর্জন করে। আর এই অর্জনের পিছনে তাদের জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।
মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ তিন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। মালোয়শিয়ার কেএম ১৭ জালান পেকান-কুয়ান্তান বাইপাসে এ ঘটনা ঘটে।