আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে।
পুলিশে
চট্টগ্রামে অস্ত্র দিয়ে তানভীর হোসেন নামের এক যুবককে ফাঁসানোর চেষ্টায় আবারও পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাফিক পুলিশের রেকার গাড়ির ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক রিকশাচালক।বুধবার (৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মায়ামনি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করেছে পুলিশ।
শরীয়তপুরের জাজিরায় জীবন বেপারী (৩৫) ও রিপন মৃধা (৩৫) নামে দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে ১৪ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এদের মধ্যে ৪ কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি এবং ১০ কর্মকর্তাকে সুপার নিউমারারিতে পদোন্নতি দেওয়া হয়েছে।
হবিগঞ্জ জেলা শহরে চুরি বন্ধে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে, চলছে নিয়মিত অভিযান। এ অভিযানে চুরির সাথে জড়িত সন্দেহে মো. খলিল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটে বিশেষ অভিযান পরিচালনার সময় বাসচাপায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনারসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় বাসচালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজারকে আটকসহ বাসটি জব্দ করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানা পুলিশের অভিযানে ২ শ’ পিস ইয়াবাসহ ১ জন এবং ২ কেজি গাঁজাসহ আরো একজন আটক হয়েছে। সোমবার দিবাগত রাতে এই পৃথক অভিযান চালায় তারা।
কক্সবাজারের চকরিয়ায় চোর সন্দেহে ৫ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইদমনি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।