শুক্রবার সকাল ১০টায় রাজধানীর আশকোনায় চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু বিসিএস পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এ কর্মসূচির সময় পিছিয়ে দিয়েছেন তিনি।
পেছাল
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এ বছর ৩৫ দশমিক ৩১ স্কোর নিয়ে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের এবারের অবস্থান ১৬৩তম। যা দক্ষিণ এশিয়ায় সবার নিচে।
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১৫ জুন প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ৯৭ বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ মে দিন ঠিক করেছেন আদালত।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারো পিছিয়েছে। আগামী ১৫ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জারি করা রুলের রায়ের দিন পিছিয়ে আগামী মঙ্গলবার ধার্য করেছেন হাইকোর্ট।
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লাগার ঘটনার তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার (৯ মার্চ) জমা দিতে পারেনি তদন্ত কমিটি। সরকারি বন্ধ ও নানা কারণে রোববার (১২ মার্চ) পর্যন্ত প্রতিবেদন উপস্থাপনে সময় পেয়েছে তদন্ত দল। সবকিছু ঠিক থাকলে ওই দিনই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা পিছিয়েছে। এই পরীক্ষা ২৭ মে’র পরিবর্তে আগামী ৩রা জুন অনুষ্ঠিত হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পিছিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরুর কথা থাকলেও তারিখ পরিবর্তিত হয়ে তা ৮ এপ্রিল থেকে শুরু হতে পারে।
চতুর্থ ধাপে ৮৪০ টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এইচএসসি পরীক্ষা থাকায় ভোটের তারিখ পেছানো হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়।