পেট

সিলেট বিভাগের পেট্রল পাম্পগুলো বন্ধ ঘোষণা, আড়াই ঘণ্টা পর প্রত্যাহার

সিলেট বিভাগের পেট্রল পাম্পগুলো বন্ধ ঘোষণা, আড়াই ঘণ্টা পর প্রত্যাহার

পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও নানাভাবে হয়রানির অভিযোগ এনে এর প্রতিবাদে সিলেট বিভাগের সব ধরনের পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেওয়া হয়। প্রায় আড়াই ঘন্টা পর সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর আশ্বাসে কর্মসূচি থেকে সরে আসেন পেট্রল পাম্প মালিকরা।

ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল-অকটেন নিতে ‘রঙ থেরাপি’

ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল-অকটেন নিতে ‘রঙ থেরাপি’

সরবরাহ সংকটের মুখে জ্বালানি তেল তেল নিতে গিয়ে পাম্পে বিপাকে পড়ছেন মোটরসাইকেল চালকরা। এক পাম্প থেকে আরেক পাম্প স্টেশনে ছুটতে গিয়ে মোটরসাইকেলের অবশিষ্ট তেল শেষ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

ফেনীর পেট্রোল পাম্পগুলোতে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ

ফেনীর পেট্রোল পাম্পগুলোতে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ

জ্বালানি তেলের সরবরাহ, মজুত ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ পাচার, চোরাচালান প্রতিরোধে ফেনী জেলার ফিলিং স্টেশনগুলোতে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। 

ফরিদপুরের  ভাঙ্গায় পেট্রল বিক্রি না করায় পাম্পকে ৫ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের ভাঙ্গায় পেট্রল বিক্রি না করায় পাম্পকে ৫ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের ভাঙ্গায় দুইটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ফিলিং স্টেশন জ্বালানি তেলের অভাবে বন্ধ পাওয়া যায়। অপর পাম্পে ডিজেল ও অকটেন সরবরাহ স্বাভাবিক থাকলেও পেট্রল বিক্রি বন্ধ রাখায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সান্তাহারে হা-মীম পেট্রল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা

সান্তাহারে হা-মীম পেট্রল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা

মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে তেল বিক্রি না করায় বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বাইপাস তিনমাথা মোড় এলাকায় হা-মীম ফিলিং স্টেশন নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পর পাম্পের মজুদ তেল ভোক্তাদের মধ্যে ফের বিক্রি শুরু হয়।

দেশের সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

দেশের সকল পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।