সচেতনতা ও জনস্বাস্থ্যের সুরক্ষায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার সকালে গাজীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
প্রতিরোধে
কক্সবাজারের কুতুবদিয়ায় শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ) সকালে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ‘গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মোংলা পোর্ট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকায় রবিবার বেলা ১১টায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এই কর্মসূচি ব্র্যাকের আয়োজনে অনুষ্ঠিত হয়।
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কর্মচারী সংসদের উদ্যোগে মাসব্যাপী মশক নিধন ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার প্রধান নির্বাহী মামুন-উর-রশীদ।
মোংলায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমাতে মশার উৎপত্তিস্থল ধ্বংসের লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকালে মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিচারপতি মাহবুব মোর্শেদ সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মুহাম্মদ হাফিজ: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নারীর সহিংসতা প্রতিরোধে বার্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ফেনী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ২৪-এর স্মরণকালের ভয়াবহ বন্যার এক বছর না পেরোতেই ফের বন্যা ও শহরে জলাবদ্ধতায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে কয়েকটি নাগরিক ও সামাজিক সংগঠন।
বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে চতুর্থ দিনের মতো গণসচেতনতামূলক প্রচারাভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি এবং করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করতে বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।