ফরিদপুর

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের গভীর শুকনো খাদে উল্টে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ২৫

ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ২৫

ফরিদপুরের ভাঙ্গায় ফেসবুকে ভিডিও করে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২৫ জন গ্রামবাসী আহত হয়েছে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৬টার সময় ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা বাসস্ট্যান্ডে মহাসড়কের উপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভাতিজাদের হামলায় চাচা নিহত

ভাতিজাদের হামলায় চাচা নিহত

ফরিদপুরের সদরপুর উপজেলায় গাছ কাটা ও পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজাদের হামলায় চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ৩টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কাজী ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

ঝড়ে গাছ পড়া নিয়ে সংঘর্ষে আহত ১২

ঝড়ে গাছ পড়া নিয়ে সংঘর্ষে আহত ১২

ফরিদপুরের সালথায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

ভাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ভাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি

সৌদির সঙ্গে মিল রেখে আজ ফরিদপুরের ১০ গ্রামে ঈদ

সৌদির সঙ্গে মিল রেখে আজ ফরিদপুরের ১০ গ্রামে ঈদ

সারা দেশে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বুধবার (২৭ মে) ঈদুল আজহার নামাজ আদায় করবেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ গ্রামের আংশিক ধর্মপ্রাণ মুসলমানরা।

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অ্যান্টিবায়োটিক রেজিস্টার হালনাগাদ না করা ও ড্রাগ লাইসেন্স নবায়ন ছাড়া ফার্মেসি পরিচালনার অপরাধে তিনটি ফার্মেসিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা অবৈধ ওষুধ ধ্বংস করা হয়েছে।