অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ দলকে ৩-১ গোলে হারিয়েছে মরক্কো। চিলির রানকাগুয়ায় অনুষ্ঠিত আজকের ম্যাচে যুক্তরাষ্ট্রের একের পর এক আক্রমণ পরাস্ত হয় মরক্কোর জমাটবদ্ধ রক্ষণের কাছে।
ফাইনালে
১৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো আর্জেন্টিনা। বৃহস্পতিবার চিলির সান্তিয়াগোতে এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে শেষ আট নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি।
এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি ভারত-পাকিস্তান। এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ফাইনালের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই বাড়তি রোমাঞ্চ যোগ করেছে। দুবাইয়ে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
আজ একই দিনে বাংলাদেশ দুইবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। রাতে এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ অলিখিত সেমিফাইনাল। যারা জিতবে তারাই ফাইনাল খেলবে৷ ক্রিকেটের আগেই শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অ-১৭ ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
অবশ্য ত্রিদেশীয় সিরিজের শুরুতে যদি জিজ্ঞেস করা হতো ফাইনাল কে খেলবে, নির্দ্বিধায় বেশিরভাগ সম্ভবত পাকিস্তান-আফগানিস্তানের কথাই বলত।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। যদিও সফরকারী অরল্যান্ডোই ম্যাচে প্রথম লিড নিয়েছিল। এরপর মেসির জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ফ্লোরিডার ক্লাবটি।
গ্রুপপর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করতে নেমেছে জুনিয়র টাইগাররা।
জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
নারী কোপা আমেরিকার সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়ার কাছে ৫-৪ গোলে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ইকুয়েডরের কুইটোতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে কোনো দল গোল করতে পারেনি, ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানেই নির্ধারিত হয় ভাগ্য।
রোমাঞ্চকর এক লড়াইয়ে সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল বিপিএল ফ্র্যাঞ্চাইজিটি।