বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধরনের ইনজুরি সংকটে পড়েছে স্পেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুশীলনে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লামিনে ইয়ামাল এবং পেদ্রো পোরোকে ছাড়াই প্রস্তুতি শুরু করেছে দলটি। টানা ম্যাচ খেলার ধকল ও পেশিতে অতিরিক্ত চাপের (মাসল ওভারলোড) কারণে কোচিং স্টাফ তাদের এই সেশনে বিশ্রাম দিয়েছে।
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের আবেগঘন এক জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট পেয়েছে তারা। তবে ম্যাচে ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও মেসিদের বিপক্ষে হেরে যাওয়ার জন্য ‘অতিরিক্ত রক্ষণাত্মক’ (প্যাসিভ) হয়ে পড়েছিল বলে স্বীকার করেছেন টমাস টুখেল।
স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস আর্জেন্টিনার ফাইনালে ওঠার পর কিছু ঝাঁঝালো মন্তব্য করেছেন। আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের পরই এসব মন্তব্য করেন সাবেক এই বিশ্বচ্যাম্পিয়ন গোলরক্ষক।
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আটলান্টায় মাত্র সাত মিনিটের ব্যবধানে লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে গোল করে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার পরপরই স্পেন জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। এর মধ্য দিয়ে ইতিহাসের দ্বিতীয় শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে গেছে দলটি। তবে এই আনন্দ-উল্লাসের মধ্যেও নিজের চিরচেনা শান্ত ভাব ধরে রাখেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। চোখে জল না থাকলেও কণ্ঠে স্পষ্ট ছিল আবেগের ছাপ। এই স্প্যানিশ কোচ এবার ফাইনালের প্রতিপক্ষ নিয়েও নিজের মতামত জানিয়েছেন।
টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে খেলার হাতছানি ছিল ফ্রান্সের সামনে। তারকায় ঠাসা দলটার পক্ষে তা খুব কঠিন বলেও মনে হচ্ছিল না।
যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোর মাটিতে বসেছে ফুটবলের মহাযজ্ঞ, আর সেই মঞ্চে রেকর্ড বইয়ের পাতা উল্টেপাল্টে নতুন ইতিহাস লিখছেন ফুটবলাররা। ২০২৬ সালের এই বিশ্বকাপ যেন রেকর্ডের এক অবিশ্বাস্য গোলকধাঁধা। লিওনেল মেসি কি শুধুই জাদুকর? না, এই বিশ্বকাপেই তিনি গড়েছেন ২১ গোল করার এক অনন্য নজির, যা তাকে বসিয়েছে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে।
শেষ ষোলোতে মিসরের দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে এসেছে আর্জেন্টিনা। আজ তাদের সামনে সুইজারল্যান্ড।
জুড বেলিংহামকে মাত্রই তুলে নিয়েছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। বেলিংহাম গিয়ে বসলেন সাইড বেঞ্চে।
টিভি ক্যামেরা তার দিকে ঘুরাতেই মুষ্টিবদ্ধ হাতে উদযাপন করলেন ও তৃপ্তির হাসি হাসলেন। মুখাবয়ব দেখেই বোঝা যাচ্ছিল কাজের কাজটা তিনি করে ফেলেছেন।
আন্দ্রেয়াস শেলদেরুপের বুলেট গতির শটে এগিয়ে গিয়েছিল নরওয়ে। জবাব দিতে খুব বেশি সময় নেয়নি ইংল্যান্ড।