দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আর্জেন্টিনার বিপক্ষে সমানতালে লড়াই করছে কেপ ভার্দে। সেই ধারাবাহিকতায় দেরোয় দুয়ার্তের গোলে সমতায় ফিরেছে দলটি।
ফিফা বিশ্বকাপ ২০২৬
আরেকটি রেকর্ডে ভাগ বসালেন লিওনেল মেসি। শুক্রবার মিয়ামিতে বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করে এই কীর্তি গড়েন তিনি।
ফুটবল মাঠে কখনো কখনো প্রতিপক্ষের অতিমানবীয় পারফরম্যান্সের সামনে স্রেফ করজোড়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। রাউন্ড অব থার্টি-টুর ম্যাচে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ যেন আরও একবার সেই চিরন্তন সত্যকেই মনে করিয়ে দিল।
বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ মহারণ। প্রতিপক্ষ স্বাগতিক মেক্সিকো।
মাঠের লড়াইয়ে নামার আগেই মাঠের বাইরের নানা সমীকরণ আর মনস্তাত্ত্বিক যুদ্ধ ভাবিয়ে তুলছে ইংল্যান্ড শিবিরকে। স্বাগতিক মেক্সিকান সমর্থকদের সম্ভাব্য ‘শব্দসন্ত্রাস’ রুখে দিয়ে হ্যারি কেইনদের শতভাগ চনমনে রাখতে এবার নজিরবিহীন বাড়তি সতর্কতা নিয়েছে থ্রি-লায়নরা।
অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম নকআউট ম্যাচ জিতল মিশর। টাইব্রেকারে ৪-২ ব্যবধানের এই জয়ে শেষ ষোলোর টিকিটও নিশ্চিত করলেন মোহাম্মদ সালাহরা।
শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে আজ ভোরে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।বাঁচা-মরার এই লড়াইয়ে লিওনেল স্কালোনির দলে আবার শুরুর একাদশে ফিরেছেন লিওনেল মেসি।
নাটকীয় এক ম্যাচই হয়ে গেল বৈকি! চতুর্থ অফিসিয়াল যখন ১০ মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন, তখন মনে হচ্ছিল খেলাটা বুঝি যোগ করা সময়ে যাচ্ছেই! ক্রোয়েশিয়া আর পর্তুগাল দুই দলই যে ১-১ গোলে সমতায় ছিল!
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি পর্তুগাল, অন্যদিকে রক্ষণে শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলেই বিরতিতে সমতা ধরে রেখেছে ক্রোয়েশিয়া।
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ শুক্রবার কানাডার টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের হয়ে শুরুর একাদশে নেমেই এই কীর্তি গড়েন তিনি।
বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়লেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে স্পেন। আর এই ম্যাচেই গোল হজম না করার সবচেয়ে বেশি সময়ের রেকর্ড গড়েছেন সিমন।