বরিশালে গাাঁজা বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) এর এক কর্মকর্তাসহ দুই সদস্য।
- ক্রস-বর্ডার হায়ার এডুকেশনের জন্য নীতিমালা করছে ইউজিসি
- * * * *
- ফ্রেশার প্রার্থীদের নিয়োগ দেবে আরএফএল গ্রুপ
- * * * *
- ৫০০ জনকে নিয়োগ দেবে আড়ং
- * * * *
- ৫০০ জনকে নিয়োগ দেবে আড়ং
- * * * *
- ৫০০ জনকে নিয়োগ দেবে আড়ং
- * * * *
বরিশাল
সরকার পতনের এক দফা দাবিতে বরিশাল বিভাগে রোডমার্চ কর্মসূচি শুরু করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। রোডমার্চটি বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর হয়ে পটুয়াখালীতে গিয়ে শেষ হবে।
দুর্গাপূজা উপলক্ষে দ্বিতীয় দফায় বরিশাল নগরীর পোর্ট রোড মোকাম থেকে ভারতে পাঠানো হয়েছে ১০ টনের বেশি ইলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে দুই রপ্তানিকারকের মাধ্যমে এ ইলিশ পাঠানো হয়।
সরকার পতনের একদফা দাবিতে বরিশাল থেকে পিরোজপুর ৮০ কিলোমিটার রোডমার্চ করবে বিএনপি। শনিবার (২৩শে সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরিশাল শহরের বেলপার্ক থেকে রোডমার্চটি শুরু হওয়ার কথা রয়েছে।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের দ্বিতীয় তলার এক্সরে বিভাগে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১০টার দিকে এক্সরে বিভাগের করিডোরে এই ঘটনা ঘটে
বরিশালের হিজলা উপজেলার দুর্গম চরে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত মধ্য রাতে ওই উপজেলার চরগৌরবদী ইউনিয়নের কানাবগীর চরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ৭৫ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৮ জন রোগী ভর্তি হয়েছেন, যা নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৮৫ জন রোগী চিকিৎসাধীন।
বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকায় অষ্টম শ্রেণির মাদ্রাসা ছাত্রী নিজ কন্যা সন্তানকে (১৪) ধর্ষণের মামলার রায়ে বাবাকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১০৭ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’- ২০২৩ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে অ্যাওয়ার্ড হিসেবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বরিশালে নদ-নদীর পানি আগের দিনের চেয়ে আরও বেড়েছে। বৃহস্পতিবার বরিশাল বিভাগের ৬ নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হয়েছে।