মিয়ানমারের জান্তা সরকার বৌদ্ধ নববর্ষ উপলক্ষে দেশটির বিভিন্ন কারাগার থেকে এক হাজার ৬শ’ বন্দীকে মুক্তি দেবে।
- নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার এবি পার্টির নিন্দা
- * * * *
- জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্কে কিশোরগঞ্জের পার্থ
- * * * *
- ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প
- * * * *
- ‘ককটেল আতঙ্ক’ ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
- * * * *
- মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু
- * * * *
বর
শ্রীলংকায় বিক্ষোভকারীরা কলম্বোয় প্রেসিডেন্টের কার্যালয়ের কাছে কয়েকদিন ধরে টানা আন্দোলন করছেন। আর সেই আন্দোলনস্থলেই তারা এবার দেশীয় রীতিতে নববর্ষ পালন করেছেন। বৃহস্পতিবার ভোরে আন্দোলনস্থলে কাঠের টুকরো দিয়ে আগুন জ্বেলে তাতে ছোট্ট একটি পাত্রে দুধ গরম করে নববর্ষ পালনের আনুষ্ঠানিকতার সূচনা করেন দেশটির বাসিন্দা ডিলানি জয়ারত্নে। দেশটির সিংহল এবং তামিল জনগোষ্ঠীরাও নববর্ষ পালন করেছেন।
বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪২৯ উদ্যাপিত হয়েছে।এ উপলক্ষ্যে সকাল ৯টায় টিএসসি সম্মুখস্থ রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
যশোর প্রতিনিধি:মঙ্গল শোভাযাত্রা, সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে যশোরে বঙ্গাব্দ ১৪২৯ বরণ করে নেওয়া হচ্ছে। করোনা মহামারীর দম বন্ধ সময়ের দুই বছর পর বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশেই পালন হচ্ছে। তবে, পবিত্র রমজানের কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।
শাহ আলম উজ্জ্বল( ময়মনসিংহ প্রতিনিধি):মহামারি করোনার কারণে দীর্ঘ দুই বছর পর পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় শহর ময়মনসিংহে বর্নিল-বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানমালার আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে।
বাংলা নববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কুষ্টিয়া প্রতিনিধি: মঙ্গল প্রদীপ প্রজ¦লন, আবহমান গ্রাম বাংলার নানা ঐতিহ্য নিয়ে শোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় বর্ষবরণ উদযাপিত হয়েছে।
এপ্রিলের ১৪ তারিখ বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন পহেলা বৈশাখ। এ দিনটি বাংলাদেশের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি। মুসলিম সম্প্রদায়ের দুটি ঈদের পর পহেলা বৈশাখই দেশের সর্বোচ্চ সংখ্যক মানুষ উদযাপন করে থাকেন।
রমনার বটমূলে সূচনা হয়েছে বর্ষবরণ ১৪২৯ এর অনুষ্ঠান। এর পরপরই পরিবেশন করা হয়েছে সম্মেলক কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘মন, জাগ’ মঙ্গললোকে’।
মহামারি করোনার নাগপাশ থেকে অনেকটা মুক্ত হয়ে আজ বাংলার আকাশে উঠেছে নতুন বছরের নতুন সূর্য। আজ পহেলা বৈশাখ। বঙ্গাব্দ ১৪২৯-এর প্রথম দিন। আজ বাঙালির একান্ত উৎসবের দিন। বাঙালি আজ বিশ্ব বাঙালি হয়ে তাই নব-আনন্দে বরণ করে নেবে নতুন বছরকে।