বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
- শার্টের কলার থেকে হলুদ দাগ দূর করার উপায়
- * * * *
- হোস্টেল হস্তান্তর দাবিতে সোহরাওয়ার্দীর ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- * * * *
- শক্তিশালী ব্যাটারি ও প্রসেসরে বাজারে এলো ওয়ানপ্লাস প্যাড ৪
- * * * *
- পেশাদার টেনিসে খেলোয়াড়দের হারিয়ে ইতিহাস গড়ল সনির রোবট
- * * * *
- বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন নজরুল ইসলাম
- * * * *
বাগেরহাটে
বাগেরহাটের কচুয়ায় ৬৬ কেজি গাঁজাসহ মঞ্জারুল শিকদার (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পিচঢালা সড়কের ঢালজুড়ে এখনো ছড়িয়েছিটিয়ে আছে অসংখ্য কাচের টুকরা। গাড়ির বিভিন্ন ভাঙা অংশের সঙ্গে পড়ে আছে কয়েকটি জুতা-স্যান্ডেল। এর মধ্যেই রয়েছে ছোট্ট শিশুর মুখে দেওয়ার চুষনি।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় হামলায় আরিফুল ইসলাম (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। অভিযোগ উঠেছে রবিবার দিবাগত রাত ১১টার দিকে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের মডেল বাজারে জামায়াত কর্মীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে।
বাগেরহাট সদর উপজেলায় এক যুবদল নেতার বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মাদ্রা গ্রামের মো. আলীমুজ্জামান রানার বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান জানান। রানা বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) মারা গেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের তিনটি আসনে জামায়াত ও একটি আসনে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
বাগেরহাট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
বাগেরহাটের চুলকাটি এলাকায় অভিযান চালিয়ে দুই মাদককারবারীকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড। অভিযানে ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৪ হাজার টাকা।
নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মু্ক্তি না হওয়ার ঘটনায় বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তাদের দাপ্তরিক নম্বরে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়া হয় বলে জেলা প্রশাসন এবং পুলিশ সূত্রে জানা গেছে।