বাজেট

প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

বহুজাতিক কোম্পানীর আগ্রাসন থেকে মুক্তি দিয়ে তামাকের ন্যায্যমূল্য নির্ধারণ, নিম্নস্তরের সিগারেটের দাম বৃদ্ধি করে বিড়ির মূল্যস্তর কমানোসহ ৬ দফা দাবি পেশ করেছেন বান্দরবানের লামায় তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদ। 

প্রস্তাবিত বাজেটে কোনো দুর্বলতা নেই : অর্থমন্ত্রী

প্রস্তাবিত বাজেটে কোনো দুর্বলতা নেই : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোনো দুর্বলতা নেই। বাজেট বাস্তবায়ন শুরু হলেই উপকারভোগীদের দেখা যাবে।

২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

জাতীয় সংসদে ২০২১ সালের ৩০ জুন সমাপ্য অর্থ বছরে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরীকৃত অর্থের অধিক ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস করা হয়েছে।

সংসদে বাজেট আলোচনা শুরু

সংসদে বাজেট আলোচনা শুরু

শুক্র ও শনিবার দুই দিন বিরতি শেষে জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। সম্পূরক বাজেটের ওপর আলোচনা হচ্ছে আজ। রোববার সকাল ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে আলোচনা শুরু হয়।

বাজেটের সমালোচনা বিএনপির অন্ধবিদ্বেষপ্রসূত : ওবায়দুল কাদের

বাজেটের সমালোচনা বিএনপির অন্ধবিদ্বেষপ্রসূত : ওবায়দুল কাদের

২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের সমালোচনা বিএনপির অন্ধবিদ্বেষপ্রসূত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তিনি বলেন, ‘বিএনপি ভালো কিছু দেখতে পায় না। বাজেট সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত কথামালার চাতুরী। 

বাজেট পুরোটাই ব্যবসা বান্ধব : অর্থমন্ত্রী

বাজেট পুরোটাই ব্যবসা বান্ধব : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নতুন বাজেট পুরোটাই ব্যবসা বান্ধব। আর ট্যাক্স কমিয়ে দেশীয় শিল্পকে আরো বেশি সুরক্ষা দেয়ার ইঙ্গিতও দিলেন তিনি। রেওয়াজ অনুযায়ী অর্থমন্ত্রী শুক্রবার (৪ জুন) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন। ভার্চুয়াল এ সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বাজেট সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কালো টাকা সাদার সুযোগ না থাকায় টিআইবির সাধুবাদ

কালো টাকা সাদার সুযোগ না থাকায় টিআইবির সাধুবাদ

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থের মোড়কে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ায় সরকারকে ‘সাধুবাদ’ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি সৎ করদাতাদের প্রতি বৈষম্যমূলক ও অসাংবিধানিক এই সুবিধা যেন অন্য কোনো উপায়ে আয়কর অধ্যাদেশে রাখা না হয় সে বিষয়েও দৃষ্টি আকর্ষণ করছে সংস্থাটি।

খরচ বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে

খরচ বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে

চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নগদ, বিকাশসহ সব মোবাইল ব্যাংকিং কোম্পানির করপোরেট কর বাড়ানো হয়েছে। ফলে বিকাশ, নগদ, রকেট ও এমক্যাশসহ মোবাইল ব্যাংকিংয়ের খরচ বাড়বে। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, পাবলিকলি ট্রেডেড এমএফএস প্রতিষ্ঠানের করপোরেট কর ৩২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করছি।

ঋণের সুদ পরিশোধে যাবে ৬৮ হাজার ৮১৯ কোটি টাকা

ঋণের সুদ পরিশোধে যাবে ৬৮ হাজার ৮১৯ কোটি টাকা

বিগত সকল বাজেটের চেয়ে এ বাজেট বেশি ধরা হয়েছে। বাংলাদেশে উন্নয়নের জন্য বিভিন্ন সংস্থা এবং দেশে থেকে ঋণ নিয়ে থাকে। তা কিছুটা স্বল্প মাত্রার আবার কিছু আছে অধিক মাত্রা। আবার অনেক দেশ আছে যারা বিনা সুদে ঋণ দিয়ে থাকে। তবে সেসব ঋণের পরিমাণ খুবই কম। প্রতি বছরই বেড়ে যাচ্ছে ঋণ পরিশোধের ব্যয়।