বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রের পাহাড়ি খাদ থেকে মারুফ (২৫) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৭ আগস্ট) দুপুরে নীলাচল পর্যটন কেন্দ্রের সুইং থ্রিলার দোলনার প্রায় তিন শ’ ফুট নিচের খাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।মারুফের বাড়ি গাজীপুরে জেলায়।
- নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক
- * * * *
- মেঘনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু, বাল্কহেড ঘিরে নানা প্রশ্ন; আটক ৪
- * * * *
- জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষা করতে হবে : ডিএসসিসি প্রশাসক
- * * * *
- চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
- * * * *
- যমুনায় পানি বাড়তেই শহড়াবাড়ি স্পারে ভাঙন, নদী এগোচ্ছে বসতির দিকে
- * * * *
বান্দরবান
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকা থেকে ২৫ জনের একটি আটকে পড়া পর্যটক দলকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এদের মধ্যে মোহাম্মদ রাফি নামের এক পর্যটক ঝর্ণায় পড়ে মারা গেছেন।
বৃষ্টিপাত কমে যাওয়ায় বান্দরবানের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। সড়কের ওপর থেকে পানি নেমে যাওয়ায় বান্দরবানের সাথে চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক যোগাযোগ চালু হয়েছে। তবে বাস চলাচল এখনো বন্ধ রয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
টানা সাতদিন ভারী বর্ষণে বান্দরবানে বিভিন্ন এলাকায় পাড়ারধসের ঘটনায় চারজন নিহত ও দুজন নিখোঁজ রয়েছেন।বৃহস্পতিবার (১০ আগস্ট) বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় অতিভারী বৃষ্টিপাতের কারণে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে যে, সবচেয়ে বেশি বন্যাক্রান্ত হয়েছে বান্দরবান জেলা। এরপর রয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা। এছাড়া ফেনী জেলার কিছু এলাকা বন্যাক্রান্ত হয়েছে।
চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা ও ভূমিধস পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েন করা হয়েছে।
পার্বত্য জেলা বান্দরবানে পাঁচ দিন ধরে টানা বৃষ্টিতে অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। বান্দরবান থেকে চট্টগ্রাম ও রাঙামাটি যাওয়ার সড়ক দুটি পানিতে ডুবে যাওয়ায় জেলার সঙ্গে সড়কপথে সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
দুই দিনের টানা বর্ষণে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
দীর্ঘ চার মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলা থেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে রোয়াংছড়ি উপজেলায় এই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
ঝড়ো-বৃষ্টির মাঝে নিজ বাড়ির উঠোনে ঝরে পড়া আম কুড়াতে গিয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় বজ্রপাতে আয়েশা সিদ্দিকা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কাশেম পাড়ায় এ ঘটনা ঘটে।