বাফুফে

বাফুফের নতুন একাডেমির দূত জাহিদ হাসান

বাফুফের নতুন একাডেমির দূত জাহিদ হাসান

শোবিজ তারকাদের বাংলাদেশের ফুটবল অঙ্গনে খুব একটা দেখা যায় না। তবে এবার বাংলাদেশের ফুটবলাঙ্গনে দেখা মিলবে শোবিজের জনপ্রিয় তারকাদেরও। বাফুফের নতুন ফুটবল একাডেমির দূত হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা জাহিদ হাসান। আগামী ১৬ সেপ্টেম্বর ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে চালু হতে যাচ্ছে বাফুফের নতুন এই অনাবাসিক ফুটবল একাডেমি।

বাফুফেতে চাকরির সুযোগ

বাফুফেতে চাকরির সুযোগ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটিতে একটি পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক পাস করা যোগ্য শিক্ষার্থীরা এ পদের জন্য আবেদন করতে পারবেন।

বাফুফেকে ফিফার শোকজ

বাফুফেকে ফিফার শোকজ

আর্থিক অনিয়মের জের ধরে চলতি বছরের শুরুতে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছিল ফিফা। সেই একই জের ধরে এবারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চার কর্তাকে ফের শোকজ করলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

পদত্যাগ করলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি

পদত্যাগ করলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে সম্পর্কটা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির। এর জের ধরে এবার পদত্যাগ করেছেন তিনি। 

বাফুফের কাছে ২০ কোটি টাকার হিসেব চাইলো ক্রীড়া মন্ত্রণালয়

বাফুফের কাছে ২০ কোটি টাকার হিসেব চাইলো ক্রীড়া মন্ত্রণালয়

ফুটবল খেলার দীর্ঘমেয়াদি উন্নয়নে ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। সেই অর্থের সঠিক ব্যবহার হয়েছে কি না, সেটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয়।

বাফুফে কর্তাদের দুর্নীতির অনুসন্ধান চলবে : আপিল বিভাগ

বাফুফে কর্তাদের দুর্নীতির অনুসন্ধান চলবে : আপিল বিভাগ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

বাফুফের দুই কর্মকর্তার পদত্যাগ

বাফুফের দুই কর্মকর্তার পদত্যাগ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পদত্যাগ করেছেন দুই কর্মকর্তা। তারা হলেন ম্যানেজার অপারেশন্স মিজানুর রহমান ও অন্যজন প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা মো. আবু হোসেন।