বার

অবশেষে বার্সেলোনা ছাড়ছেন মেসি

অবশেষে বার্সেলোনা ছাড়ছেন মেসি

লিয়োনেল মেসির সঙ্গে চুক্তি হল না বার্সেলোনার। এর ফলে মেসির অন্য কোনও ক্লাবে খেলার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। তিনি এখন মুক্ত। তবে বার্সেলোনা এখনও আশাবাদী, নতুন করে সই করিয়ে তারা মেসিকে ক্লাবে রাখতে পারবে। 

মগবাজারে বিস্ফোরণ: বার্ন ইউনিটে আরও একজনের মৃত্যু

মগবাজারে বিস্ফোরণ: বার্ন ইউনিটে আরও একজনের মৃত্যু

মগবাজারের ওয়্যারলের এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. নুর নবী (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার  ’ব্যাংক হলিডে’

বৃহস্পতিবার ’ব্যাংক হলিডে’

আগামীকাল ১ জুলাই (বৃহস্পতিবার )ব্যাংক হলিডে। অর্থাৎ এদিন ব্যাংকে কোনো ধরনের লেনদেন হবে না। তবে ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে নিজেদের অর্থবছরের হিসাব চূড়ান্ত করার জন্য।

বৈশ্বিক সাইবার নিরাপত্তায় বাংলাদেশের ২৫ ধাপ উন্নতি

বৈশ্বিক সাইবার নিরাপত্তায় বাংলাদেশের ২৫ ধাপ উন্নতি

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) করা আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচক-২০২০ এ ২৫ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনী ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে তৈরি করা হয় এবারের সূচকে।

মগবাজারে বিস্ফোরণ: পুলিশের হত্যা মামলা দায়ের

মগবাজারে বিস্ফোরণ: পুলিশের হত্যা মামলা দায়ের

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকার একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় রমনা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। অবহেলাজনিত প্রাণহানির অভিযোগ এনে মঙ্গলবার (২৯ জুন) পুলিশ বাদী হয়ে মামলাটি করে, যার নম্বর ৩০। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। 

মগবাজার বিস্ফোরণ: বার্ন  ইউনিটে মৃত্যুর সন্ধিক্ষনে ৩ জন

মগবাজার বিস্ফোরণ: বার্ন ইউনিটে মৃত্যুর সন্ধিক্ষনে ৩ জন

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বার্ন ইউনিটে ভর্তি  আশঙ্কাজনক৩ জনের অবস্থার অবনতি হয়েছে। রোববার রাতে দুর্ঘটনার পর যে ১৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। সেদিন রাতেই ৫ জনের মধ্যে ৩ জনের শরীর ৯০ ভাগ  ‍পুড়ে গেছে বলে জানিয়েছিলেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা: সামন্ত লাল সেন। বর্তমানে তাদের এখন রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

মগবাজার বিস্ফোরণ: বার্ন ইউনিটে ১৭ জন ভর্তি, আশঙ্কাজনক ৩

মগবাজার বিস্ফোরণ: বার্ন ইউনিটে ১৭ জন ভর্তি, আশঙ্কাজনক ৩

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহতদের ১৭ জন‌কে শেখ হা‌সিনা বার্ন অ্যান্ড প্লা‌স্টিক সার্জা‌রি ইন‌স্টি‌টিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তা‌দের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তা‌দের প্রত্যেকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

জন ম্যাকাফি: অ্যান্টি-ভাইরাসের স্রষ্টা কারাগারে মৃত অবস্থায় পাওয়া গেছে

জন ম্যাকাফি: অ্যান্টি-ভাইরাসের স্রষ্টা কারাগারে মৃত অবস্থায় পাওয়া গেছে

অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারের উদ্যোক্তা জন ম্যাকাফিকে স্পেনের বার্সেলোনার একটি কারাগারের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। কর ফাঁকি দেওয়ার অভিযোগের কারণে স্পেনের আদালত তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে রাজি হওয়ার কয়েক ঘণ্টা মধ্যেই এই ঘটনা ঘটে।

জনগণের ভাগ্যের অতন্ত্র প্রহরী হবে আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী

জনগণের ভাগ্যের অতন্ত্র প্রহরী হবে আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার আলোক বর্তিকাবাহী সংগঠন আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীকে অতন্ত্র প্রহরীর মত বাংলার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, এ দেশের মানুষের ভাগ্য নিয়ে যেন কেউ আর ছিনিমিনি খেলতে না পারে।