বন্দর নগরী চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ড্রোন দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন মশার বাসস্থান খুঁজেও কমছে না তার গতি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কারণে দুশ্চিন্তায় রয়েছে অভিভাবকরা।
- বুয়েটের আবাসিক হলে ককটেল বিস্ফোরণ
- * * * *
- রামগঞ্জে ছাত্রদলের দুই কমিটি বিলুপ্ত
- * * * *
- যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে
- * * * *
- ২৫ লাখ বছর পুরোনো বিড়ালের ফসিল মিলল তুর্কি জাদুঘরে
- * * * *
- শিক্ষক নিয়োগে নতুন পদ্ধতি: পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টনেও পরিবর্তন
- * * * *
বাড়ছে
যমুনা নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় ভারতের রাজধানী দিল্লির হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যমুনার পানি বৃদ্ধির পরিমাণ। এরইমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদীর পানি।
গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। জেলার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে মোট ৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত চলতি মাসে মোট ৮৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়েছেন।
সাভারে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ২৭ জন।
নোয়াখালীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ৫ দিনে হাসপাতালে ভর্তি ২০ জন। এর মধ্যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত হয়ে ১৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ীতে ফিরে গেছেন ৭ জন। এছাড়া নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন এবং এদের মধ্যে ২ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।
বগুড়ায় যমুনা নদীর পানি সারিয়াকান্দি মথুরা পাড়া পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে। গত ৬ জুলাই পর্যন্ত সর্বশেষ যমুনার পানি বৃদ্ধি পেয়েছে। সেদিন পানির উচ্চতা ছিল বিকাল ৩ টায় ১৫.০৫ মিটার।
বাগেরহাটে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত দুই সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ২০ জন। বৃহস্পতিবার নতুন করে বাগেরহাট জেলা হাসপাতালে ৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। বিকেল পর্যন্ত জেলা হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, তেল-গাস অনুসন্ধানে এক্সনমবিলসহ বড় বড় কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানিতে অনেক বিনিয়োগ প্রয়োজন। যত বিদেশি কোম্পানি আসবে, তত ভালো দেশের জন্য।
বাংলাদেশের বেশ কয়েকটি নদ-নদীর পানি এখন বিপৎসীমার খুব কাছাকাছি। উজানের ঢলে উত্তরের বেশ কয়েকটি নদীর পানি গত কয়েক দিনের মধ্যেই অনেকটা বেড়েছে। নিম্নাঞ্চলের কিছু এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে।
বিএমইটির তথ্য অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত গত ৩১ বছরে দেশের বাইরে কাজ করতে গিয়েছেন ১১ লাখ পাঁচ হাজার ৯২২ জন নারী।